রামনবমীতে নিরাপত্তায় প্রশ্ন! বাতিল ৬ এপ্রিলের আইপিএল ম্যাচ?
Connect with us

কলকাতা

রামনবমীতে নিরাপত্তায় প্রশ্ন! বাতিল ৬ এপ্রিলের আইপিএল ম্যাচ?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল-এর ১৮ তম মরশুম । প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল খেলা চলবে ১মাস। সেই মত ৬এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হবে কলকাতার ইডেন গার্ডেনে। এদিকে আবার ৬এপ্রিল সেদিনই রাম নবমী।

৬ এপ্রিল লখনউ ম্যাচের দিনই রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে রামনবমী উপলক্ষে। তাছাড়াও সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে তুমুল অশান্তির ছবিও দেখা গিয়েছে। সেই জন্য কলকাতা এবারে কলকাতা পুলিশের সতর্কতা আরও বেশি।

এর মধ্যে ইডেনে নাইটদের ম্যাচ থাকায় জটিলতা বাড়ছে আরও। ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই পরিস্থিতিতে সিএবি-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

আরও পড়ুন – বিজেপির প্রতিষ্ঠাদিবস ও রামনবমী একসঙ্গে, বাড়ছে উদযাপনের গুরুত্ব

Advertisement
ads

বিষয়টি নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৬এপ্রিল পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া ম্যাচ আয়োজন করা সম্ভব না। এই কথা আবার বিসিসিআই-কে জানিয়েও দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে কিছু জানায় নি।

তিনি আরও বলেন, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় রামনবমীর দিন । পুলিশি নিরাপত্তা না থাকলে ৬৫ হাজার জনতার ব্যবস্থাপনা করা একেবারে অসম্ভব। এমনকী গতবারও একটি ম্যাচের সূচি বদলাতে হয়েছিল। তবে এই নিয়ে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

ফলে জটিলতা অব্যাহত রয়েছে ৬এপ্রিল। এখনো নিশ্চিত নয় যে ঐদিন খেলা হবে কি না। একেই তো আইপিএল তাঁর ওপর রামনবমী। আবার ফাঁকা মাঠে ম্যাচ করানোও সম্ভব নয়। সেক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থা আপত্তি জানিয়েছে। অবশ্য ইডেনে এর আগে ফাঁকা মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। কিন্তু আইপিএলের ম্যাচে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পরিস্থিতি এখন কোন দিকে গড়ায়, অডিও কি খেলা হবে নাকি বাতিল হয়ে যাবে! সেটাই এখন দেখার |

আরও পড়ুন – আইপিএলের আগে ধোনির নতুন রূপ—রণবীরের ছন্দে ‘থালা’ মুগ্ধ করলেন সবাইকে

Advertisement
ads