নারী নিরাপত্তায় দেশের সেরা কলকাতা! নারী সুরক্ষায় মমতার নয়া উদ্যোগ ‘পিঙ্ক বুথ’
Connect with us

কলকাতা

নারী নিরাপত্তায় দেশের সেরা কলকাতা! নারী সুরক্ষায় মমতার নয়া উদ্যোগ ‘পিঙ্ক বুথ’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নারী নিরাপত্তায় (Women Safety) দেশের মধ্যে অন্যতম সেরা কলকাতা। সেই শিরোপা ধরে রাখতে এবং শহরের মহিলাদের আত্মবিশ্বাস (Self-confidence) আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার ও কলকাতা পুলিশ। আজ, শনিবার থেকে কলকাতায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ‘পিঙ্ক বুথ’ (Pink Booth) এবং মহিলা পুলিশ পরিচালিত বিশেষ টহলদারি গাড়ি ‘শাইনিং’ (Shining)।

শনিবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন দুই পরিষেবার কথা ঘোষণা করেন। তিনি জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তৈরি করা হয়েছে এই ‘পিঙ্ক বুথ’, যা সম্পূর্ণভাবে মহিলা পুলিশ আধিকারিকদের দ্বারা পরিচালিত হবে। মূলত বিকেল ৫টা থেকে রাত ১১টা (প্রাথমিক সময়) পর্যন্ত এই বুথগুলি সক্রিয় থাকবে। এখানে প্রাথমিক চিকিৎসা (First Aid), সিসিটিভি এবং পুলিশি সহায়তার যাবতীয় ব্যবস্থা থাকছে। বর্তমানে শ্যামবাজার, কাঁকুরগাছি, উল্টোডাঙা, গড়িয়াহাট ও বেহালা চৌরাস্তায় এই পরিষেবা শুরু হলেও শীঘ্রই শহরের ১০টি ডিভিশনে তা ছড়িয়ে দেওয়া হবে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী নিজেই নামকরণ করেছেন বিশেষ টহলদারি ভ্যান ‘শাইনিং’-এর। রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত এই মোবাইল প্যাট্রল টিম (Mobile Patrol Team) শহরের প্রধান রাস্তাগুলোতে, বিশেষ করে ইএম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাবে। রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে মহিলারা কোনো সমস্যায় পড়লে বা যানবাহন না পেলে এই টিম সরাসরি সাহায্য করবে।

সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার (CP) পদে দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার। তাঁর নেতৃত্বেই শহরের নিরাপত্তা ও নাকা চেকিং (Naka Checking) ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, “নারী নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার (Priority)। মহিলারা যাতে নির্দ্বিধায় তাঁদের সমস্যার কথা বলতে পারেন, সেই উদ্দেশ্যেই এই মহিলা পরিচালিত বুথ ও মোবাইল ভ্যানের সূচনা।” আরজি কর আবহে শহরবাসীর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই নতুন দুই পদক্ষেপ তা প্রশমিত করে মহিলাদের মনে সাহস জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement