অফবিট
প্রেমিকাকে খুশি করতে গিয়ে চুরি! সিসিটিভিতে ধরা পড়ে গ্রেফতার প্রেমিক
ডিজিটাল ডেস্কঃ প্রেমিকাকে খুশি করতে দামি উপহার (gift) দেওয়ার ইচ্ছাই শেষ পর্যন্ত জেলে পাঠাল এক কলেজ পড়ুয়াকে। দক্ষিণ কলকাতার সরশুনা (Sarsuna Theft) এলাকার একটি অভিজাত আবাসন থেকে নগদ ২৬ লক্ষ টাকা ও সোনার গয়না (gold jewellery) চুরির অভিযোগে গ্রেফতার হল হর্ষবর্ধন সাউ (Arrest in Sarsuna Theft) নামে এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কোনও স্থায়ী আয় (income) ছিল না। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সরশুনা থানা (Sarsuna PS) এলাকার একটি নামী আবাসনের টাওয়ার থ্রি-র একটি ফ্ল্যাট থেকে ১৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে চুরি যায় নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা। ফ্ল্যাটের মালকিন রানি শুক্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পরিবার নিয়ে বাইরে থাকার সুযোগেই তালা ভেঙে চুরি করা হয়।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে। তাতেই উঠে আসে, ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল একই আবাসনের বাসিন্দা হর্ষবর্ধনের। পুলিশি জেরায় সে স্বীকার করেছে, প্রেমিকার আবদার মেটাতে আর্থিক অক্ষমতার কারণেই চুরির পথ বেছে নেয়। পড়াশোনার সূত্রে পরিচয়, সেখান থেকেই সম্পর্ক।
এই ঘটনায় প্রেমিকার কোনও ভূমিকা (role) রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চুরি যাওয়া টাকা ও গয়নার পুরোটা উদ্ধার করা যাবে কি না, সেদিকেই এখন তদন্তকারীদের নজর।
