কলকাতা
স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী! গড়িয়ায় ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ গড়িয়ার আদর্শনগরে এক দম্পতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে ওই ভাড়া বাড়ি থেকে স্বামী-স্ত্রীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে প্রথমে স্ত্রীকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন স্বামী।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন তরুণ দাস ও আশা দাস। মৃতার দেহ শোবার খাটে পড়ে ছিল, আর স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতার গলায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে পুলিশের সন্দেহ, গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। এরপরই স্বামী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুনঃ শাশুড়িকে বাড়িতে ঢুকতে বাধা! পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্রতিবেশীদের দাবি, মাত্র ছয় মাস আগে ওই দম্পতি এলাকায় ভাড়া থাকতে এসেছিলেন। তাঁদের সন্তানও রয়েছে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে।
