মালদায় বিচারক ঘেরাও কাণ্ড! এবার তৃণমূল প্রার্থীর এজেন্টসহ একাধিক নেতাকে তলব করল NIA
Connect with us

ভাইরাল খবর

মালদায় বিচারক ঘেরাও কাণ্ড! এবার তৃণমূল প্রার্থীর এজেন্টসহ একাধিক নেতাকে তলব করল NIA

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার কালিয়াচকে গত ১ এপ্রিল ঘটে যাওয়া চাঞ্চল্যকর বিচারক ঘেরাও কাণ্ডে (Judge Gherao Incident) এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট (Election Agent) আব্দুল রহমান এবং কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউল-সহ একাধিক নেতাকে তলব করা হয়েছে। আব্দুল রহমান জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ নম্বর ব্লক অফিস ঘেরাও (Block Office Gherao) করে রেখেছিল একদল বিক্ষোভকারী। সেই সময় বিডিও অফিসের ভেতরে সাতজন বিচারক (Judges) উপস্থিত ছিলেন। প্রায় ৮ ঘণ্টা ধরে তাঁদের আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে যে, মধ্যরাতে পুলিশ যখন বিচারকদের উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন তাঁদের কনভয়ে (Convoy) হামলা চালানো হয় এবং পুলিশের গাড়ির কাচও ভাঙা হয়। এই ঘটনার নেপথ্যে অন্যতম ‘মাথা’ হিসেবে আগেই এআইএমআইএম (AIMIM) ও আইএসএফ (ISF) নেতাদের গ্রেফতার (Arrest) করা হয়েছে।

শনিবার গভীর রাতে আব্দুল রহমান-সহ অন্যদের কাছে এনআইএ-র নোটিস পৌঁছায়। রবিবার দুপুরে কালিয়াচক থানায় (Police Station) তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও এই মামলায় দীর্ঘক্ষণ জেরা (Interrogation) করেছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্বাচনের আবহে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের এই তলব নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement