খেলার খবর
মহারণের সাক্ষী থাকবে বাংলা! মুখোমুখি KKR-SRH, ঘুরে দাঁড়ানোর সুযোগ
নিউজ ডেস্ক: ইডেনে আজ মহারণ। কারণ, আইপিএল ম্যাচে ৩রা এপ্রিল গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হতে চলেছে। এবার SRH ও KKR দুই দলেরই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
কারণ, এখনো পর্যন্ত দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে, কিন্তু জয় মাত্র একটিতে হয়েছে। তাই আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আজ বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।
আমরা দেখেছিলাম, গত মরসুমে একাধিকবার লড়াই হয়েছে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে। যেখানে ফিনালেতে উঠেছিল দুই দলই। কিন্তু, খেলায় হার জিৎ আছেই। তাই শেষ পর্যন্ত সানরাইজাকে হারিয়ে শিরোপা ট্রফি জিতেছিল কলকাতা।
আজকের এই ম্যাচ শুধুমাত্রই পয়েন্ট টেবিলে ওপরে ওঠার জন্য নয়, বরং ইডেনের এই ম্যাচ আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও লড়াই। মনে করা হচ্ছে, সানরাইজ হায়দ্রাবাদ তাদের আগ্রাসী ক্রিকেট চালিয়ে যেতে মরিয়া থাকবে, অপরদিকে কলকাতা তাদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে চাইবে!
আরও পড়ুন – আইপিএল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! চ্যাম্পিয়ন দল জানিয়ে দিলেন আইআইটি বাবা
কলকাতা নাইট রাইডার্স-দলে খেলবেন যারা : সুনীল নারিন, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার,অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং।
সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলবেন যারা : মহম্মদ সামি, জিশান আনসারি/সিমরজিৎ সিং, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হেনরিখ ক্লাসেন, উইয়ান মুল্ডার/অ্যাডাম, , অনিকেত ভার্মা, জাম্পা, হর্ষল প্যাটেল,ট্রাভিস হেড।
আজ কের ম্যাচে ইডেন গার্ডেনে পিচ কাদের পক্ষে যায়, এখন সেটাই দেখার!
আরও পড়ুন – রামনবমীতে নিরাপত্তায় প্রশ্ন! বাতিল ৬ এপ্রিলের আইপিএল ম্যাচ?
