‘তৃণমূল নেতা ভিত্তিক দল নয়, কর্মীরাই আমার সম্পদ’! হরিরামপুরে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

‘তৃণমূল নেতা ভিত্তিক দল নয়, কর্মীরাই আমার সম্পদ’! হরিরামপুরে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেস কোনো বিশেষ নেতা ভিত্তিক দল নয়, বরং দলের সাধারণ কর্মীরাই (Workers) আমার সবচেয়ে বড় সম্পদ। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে নির্বাচনী জনসভায় এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআর (SIR) বা বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision) জেরে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যাঁদের নাম বর্তমানে বিবেচনাধীন (Under Consideration) রয়েছে, তাঁদের ভোটাধিকার রক্ষার লড়াই চলবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন। এই অধিকার রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার (Democratic Rights) ছিনিয়ে আনার আহ্বান জানান তিনি।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “ভুলেও নিজের ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) কাউকে দেবেন না। ৫০০ টাকা দেওয়ার টোপ দিয়ে পরে সব লুট করে নেবে। এটা পুরোপুরি বিজেপির চক্রান্ত (Conspiracy)।” বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়িকে এবার টিকিট না দেওয়ায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা বলেন, “বিজেপি ভদ্রলোক পছন্দ করে না, তাই তাঁকে টিকিট দেওয়া হয়নি।”

Advertisement
ads

এছাড়া মালদহের মোথাবাড়িতে সাম্প্রতিক অশান্তির ঘটনায় ফের বিজেপিকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওই ঘটনার মূলচক্রীকে (Mastermind) সিআইডি (CID) ইতিমধ্যেই বাগডোগরা থেকে গ্রেফতার করেছে।

Continue Reading
Advertisement