ভারতের অর্থনীতি রক্ষায় বড় পদক্ষেপ! মোদীর আহ্বানের পরেই সোনা-রুপোর আমদানি শুল্ক বৃদ্ধি
Connect with us

দেশের খবর

ভারতের অর্থনীতি রক্ষায় বড় পদক্ষেপ! মোদীর আহ্বানের পরেই সোনা-রুপোর আমদানি শুল্ক বৃদ্ধি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিদেশি মুদ্রার ভাণ্ডার (Foreign Exchange Reserve) রক্ষা এবং সোনা আমদানিতে লাগাম টানতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোনা ও রুপোর আমদানি শুল্ক (Import Duty) একধাক্কায় ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি (Basic Customs Duty) এবং ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (AIDC) মিলিয়ে কার্যকর হবে এই শুল্ক।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ ভারত। দেশের মোট চাহিদার অধিকাংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। সাম্প্রতিক সময়ে সোনার দাম বাড়লেও বিনিয়োগের চাহিদা কমেনি। বরং শেয়ারবাজারে ক্ষতির মুখে পড়ে বহু মানুষ সোনায় বিনিয়োগ (Gold Investment) বাড়িয়েছেন। World Gold Council-এর রিপোর্ট অনুযায়ী, গোল্ড ETF-এ বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সরকারের দাবি, অতিরিক্ত সোনা আমদানির ফলে বিপুল পরিমাণ ডলার খরচ হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। তাই আমদানি কমিয়ে বাণিজ্য ঘাটতি (Trade Deficit) নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, শুল্ক বৃদ্ধির ফলে বাজারে সোনা-রুপোর দাম আরও বাড়তে পারে। পাশাপাশি চাহিদা কমার আশঙ্কাও তৈরি হয়েছে। তবে শিল্পমহলের একাংশের মতে, অতিরিক্ত শুল্কের কারণে চোরাচালানও বাড়তে পারে।

Advertisement
ads
Continue Reading
Advertisement