ভাইরাল খবর
হাওড়ায় বিশ্বের আমুলের বৃহত্তম দই কারখানা! আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগ (Industrial Investment) ঘিরে নতুন আশার আবহে হাওড়ায় (Howrah) তৈরি হতে চলেছে বিশ্বখ্যাত দুগ্ধজাত ব্র্যান্ড (Dairy Brand) আমুল (Amul)-এর অত্যাধুনিক দই উৎপাদন কেন্দ্র (Yogurt Plant)। রবিবার অর্থাৎ, আজ কলকাতার (Kolkata) বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে (Salkia Food Park) গড়ে উঠবে এই অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট (Dairy Plant)। উৎপাদন ক্ষমতার নিরিখে এটি বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকার (₹650 Crore) বিনিয়োগ হবে এবং এটি হবে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন (Wholly Owned) ডেয়ারি প্ল্যান্ট। গুজরাটের একটি সংস্থা দুই ধাপে নির্মাণকাজ সম্পন্ন করবে।
আমুল সূত্রে জানা গিয়েছে, এই কারখানায় প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই (Yogurt), লস্যি (Lassi), শরবত (Beverage) এবং অন্যান্য দুগ্ধজাত (Dairy Products) পণ্য উৎপাদন করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের দৈনিক প্রায় ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি হয়। নতুন প্ল্যান্ট চালু হলে সংস্থার উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পায়নের (Industrialisation) গতি বেড়েছে এবং একের পর এক বড় বিনিয়োগের ঘোষণা সামনে এসেছে। এর আগে হুগলির ডানকুনিতে লাক্স কোজি এবং বাঁকুড়ার মেজিয়ায় প্রায় ১০ হাজার কোটি টাকার শ্যাম স্টিল (Shyam Steel) প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার হাওড়ায় আমুলের এই মেগা প্রকল্প শিল্প ও কর্মসংস্থানের (Employment) ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে উত্তরবঙ্গেও আমুলের আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
