‘দলবদলু’ তৃণমূল নেতাদের বাধা দেওয়ার খেসারত! বিজেপি নেতার ওপর হামলায় তীব্র চাঞ্চল্য
Connect with us

মালদা

‘দলবদলু’ তৃণমূল নেতাদের বাধা দেওয়ার খেসারত! বিজেপি নেতার ওপর হামলায় তীব্র চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) সদর এলাকায় আক্রান্ত হলেন বিজেপির (BJP) উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন তিনি। অভিযোগ, বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বিজেপি সূত্রে দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু তৃণমূল (TMC) কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দিতে চাইছেন। সেই যোগদানে বাধা দেওয়াতেই রূপেশের উপর হামলা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করছিলেন রূপেশ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী পিছন দিক থেকে এসে তাঁর উপর চড়াও হয়। তাঁকে দোকান থেকে টেনে রাস্তায় ফেলে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

Advertisement
ads

রক্তাক্ত অবস্থায় রূপেশকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে এবং টহলদারি বাড়ানো হয়েছে।