ভাইরাল খবর
রথযাত্রার পুণ্য তিথিতেই বঙ্গ রাজনীতিতে বড় ধামাকা! সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
ডিজিটাল ডেস্কঃ রথযাত্রার (Rath Yatra) পুণ্য তিথিতেই রাজ্য রাজনীতিতে (Politics) বড় চমক। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভা (Rajya Sabha) সাংসদ কোয়েল মল্লিক আচমকাই সাংসদ পদ থেকে ইস্তফা (Resignation) দিয়েছেন। বুধবার বিকেল পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূলের সাংসদ তালিকায় তাঁর নাম থাকলেও বৃহস্পতিবার সকালে সেই তালিকা থেকে নাম সরিয়ে দেওয়া হয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণের (Vice President) কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল মল্লিক। এরপরই তিনি কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) তথা বিজেপির (BJP) শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
গত কয়েকদিন ধরেই কোয়েল মল্লিকের রাজ্যসভার সদস্যপদ ছাড়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই কার্যত শিলমোহর পড়ল।
উল্লেখ্য, ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election) তৃণমূল কোয়েল মল্লিককে প্রার্থী ঘোষণা করেছিল। সেই তালিকায় বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমারের নামও ছিল। প্রার্থিতালিকা ঘোষণার আগে কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ (Oath) নেন কোয়েল।
শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন, মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের এবং তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। অন্যদিকে, বাবা রঞ্জিত মল্লিকও মেয়ের সিদ্ধান্তে আস্থা রেখে বলেছিলেন, সততার সঙ্গে মানুষের জন্য কাজ করুক—এটাই তাঁর একমাত্র প্রত্যাশা।
তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সাংসদ পদ থেকে কোয়েলের ইস্তফা এবং তার পরপরই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তিনি তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন, নাকি সক্রিয় রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন—সেই উত্তর এখন সময়ই দেবে।
