১২৫তম জন্মজয়ন্তীতে বড় চমক টলিউডে! ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে আসছে ‘শ্যামা’
Connect with us

বিনোদন

১২৫তম জন্মজয়ন্তীতে বড় চমক টলিউডে! ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে আসছে ‘শ্যামা’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্বাধীন ভারতের ইতিহাস ও রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে (Birth Anniversary) বিনোদন ও রাজনৈতিক মহলে বড় চমক। পর্দায় আসতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত জীবনীচিত্র বা বায়োপিক (Biopic), যার নাম রাখা হয়েছে ‘শ্যামা’। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের ভারতীয় উপমহাদেশের অত্যন্ত সংকটময় এবং অস্থির অধ্যায়কে কেন্দ্র করে এই ঐতিহাসিক চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন সুচন্দ্রা ভানিয়া ও চন্দ্রোদয় পাল। এই মেগা প্রজেক্টের (Mega Project) সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নেপথ্যের গভীর ও নিখুঁত ঐতিহাসিক গবেষণা (Historical Research), যা করেছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

ছবিটির সাথে যুক্ত থাকা প্রসঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি গর্ব প্রকাশ করে জানান, আধুনিক প্রজন্মের ভাষায় ইতিহাস বলা খুব জরুরি, কারণ অতীত না জানলে ভবিষ্যৎ হারিয়ে যেতে পারে। তাঁর মতে, ‘Gen Z’ এবং ‘Gen Alpha’ যাতে এই ইতিহাসের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে, সেইভাবেই তৈরি হচ্ছে ‘শ্যামা’। চলচ্চিত্রে মূলত দেখানো হবে দেশভাগ (Partition), ডাইরেক্ট অ্যাকশন ডে, ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের যন্ত্রণা, জাতীয় ঐক্যের সংগ্রাম এবং আজকের ‘পশ্চিমবঙ্গ’কে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে ভারতের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার নেপথ্য কাহিনি। ‘এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান—চলবে না’ স্লোগানের পেছনের লড়াইও এখানে জোরালোভাবে ফুটে উঠবে। পরিচালক জুটি জানান, এটি কোনো রাজনৈতিক বক্তব্য (Political Statement) নয়, বরং সিনেমাটির নিজস্ব ভাষায় আদর্শ ও আত্মত্যাগের এক আন্তরিক চলচ্চিত্ররূপ (Cinematic Representation)। তবে নামভূমিকায় কে অভিনয় করছেন, তা এখনও গোপন রাখা হয়েছে।

অন্যদিকে, ড. মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে কলকাতার রেড রোডে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ। মুরলীধর সেন লেনের পুরনো দলীয় কার্যালয়টিকে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংগ্রহশালা’ বা মিউজিয়াম (Museum) করার পরিকল্পনার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এছাড়া, মিত্র ইনস্টিটিউশনে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্যায়। বিশেষ এই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন (Foundation Stone Laying) করেন এবং মিলন মেলা প্রাঙ্গণে বিশিষ্টজনদের সঙ্গে একটি আলোচনা সভায় (Seminar) অংশ নেবেন।

Continue Reading
Advertisement ads