খেলার খবর
পুলিশের নিরাপত্তা দিতে সমস্যা ! ৬ এপ্রিলের আইপিএল ম্যাচ নিয়ে প্রশ্ন! বড় আপডেট
নিউজ ডেস্ক: ইডেনে নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বড় বদল। ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের খেলার উন্মাদনা একেবারে তুঙ্গে। এদিকে আবার সেইদিন অর্থাৎ ৬ এপ্রিলই রামনবমী।
তাই অতীতের কথা চিন্তা করে নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ আরও বেশি সতর্ক এবার। সেই মত ইডেন থেকে খেলা সরার শঙ্কা দেখা দিয়েছে! তবে প্রশ্ন হল ৬ এপ্রিলের ম্যাচ ইডেনে না হয়ে কোথায় হবে?
৬ এপ্রিল অর্থাৎ রামনবমীর দিন কলকাতায় ম্যাচ হলে নিরাপত্তা দিতে সমস্যা হবে। এমনটা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। তবে দফায় দফায় সিএবি কথা বললেও সমাধান হয়নি। এদিকে আবার বিসিসিআই-ও রাজি হয়নি তারিখ বদলের ব্যাপারে। তাই এই ম্যাচ ইডেনের বদলে হতে পারে গুয়াহাটিতে।
কলকাতা পুলিশ সূত্রের দাবি, ৬ এপ্রিল রামনবমী। তাই সেদিন শহরের নানা প্রান্ত থেকে মিছিল হতে পারে। তাই অতীতের কথা মাথায় রেখে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। বুধবার লালবাজারের পক্ষ থেকে সিএবিকে এই মর্মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
এব্যাপারে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৬ এপ্রিল কলকাতা পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ৬ এপ্রিল একদিকে যেমন আইপিএল ম্যাচ অন্যদিকে ওইদিনই রামনবমী। তাই ইডেনে ম্যাচের জন্য প্রায় চার হাজার পুলিশ প্রয়োজন। সেটা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই ম্যাচটি করা যাবে না।
আরও পড়ুন – রামনবমীতে নিরাপত্তায় প্রশ্ন! বাতিল ৬ এপ্রিলের আইপিএল ম্যাচ?
কলকাতা পুলিশের এই বার্তা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, বুধবার রাত পর্যন্ত ভারতীয় বোর্ডের তরফ থেকে এব্যাপারে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, ম্যাচটি গুয়াহাটিতে চলে যেতে পারে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরই আইপিএল শুরু হতে চলেছে।
২২ মার্চ আইপিএল ম্যাচ ঘিরে সকলের উন্মাদনা একেবারে তুঙ্গে। ইডেনে ৬৫ হাজারেরও বেশি দর্শক সাক্ষী হতে চলেছেন ওই উদ্বোধনী অনুষ্ঠানে। ইডেনে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মিউজিকের তালে তালে সেই চশমা এবং রিস্ট ব্যান্ড জ্বলতে থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – ক্রিকেটপ্রেমীদের জন্য Jio-র দুর্দান্ত অফার, ফ্রি দেখা যাবে IPL 2025!
