ফিফা বিশ্বকাপে সেরা ৪ দল এবার মুখোমুখি সেমিফাইনালে! রাত জাগার প্রস্তুতি নিন আর দেখে নিন সম্পূর্ণ সূচি
Connect with us

খেলার খবর

ফিফা বিশ্বকাপে সেরা ৪ দল এবার মুখোমুখি সেমিফাইনালে! রাত জাগার প্রস্তুতি নিন আর দেখে নিন সম্পূর্ণ সূচি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ (FIFA World Cup 2026)-এর কোয়ার্টার ফাইনাল (Quarter Final) পর্ব শেষ। এখন ট্রফির লড়াইয়ে টিকে রয়েছে মাত্র চারটি দল। সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিধর ফ্রান্স (France) ও স্পেন (Spain)। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)-র সামনে কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড (England)।

এবারের সেমিফাইনালের বিশেষ তাৎপর্যও রয়েছে। বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিং (FIFA Ranking) চালু হওয়ার পর এই প্রথম বিশ্বের শীর্ষ চার দল একসঙ্গে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে। ফলে দুই ম্যাচ ঘিরেই উত্তেজনা তুঙ্গে।

প্রথম সেমিফাইনালে ফ্রান্স শেষ আটে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে এসেছে। অন্যদিকে স্পেন বেলজিয়ামকে ২-১ ব্যবধানে বিদায় করেছে। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)-র গোল করার ধারার সামনে থাকছে লামিনে ইয়ামাল (Lamine Yamal)-এর গতি ও স্পেনের দ্রুত পাসিং ফুটবল (Passing Football)। তাই এই ম্যাচ শুধু দুই দলের নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও লড়াই।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইৎজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। হ্যারি কেন (Harry Kane)-এর আক্রমণ এবং লিওনেল মেসি (Lionel Messi)-র অভিজ্ঞতা এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Advertisement
ads ads

ভারতীয় দর্শকদের রাত জেগেই ম্যাচ দেখতে হবে। দুটি সেমিফাইনালই শুরু হবে ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে। টেলিভিশনে ডিডি স্পোর্টস (DD Sports) ও ইউনাইটেড স্পোর্টস (United Sports)-এ সরাসরি সম্প্রচার হবে। অনলাইনে ZEE5 এবং JioTV-তেও ম্যাচ দেখা যাবে।

 সম্পূর্ণ সূচি

  • সেমিফাইনাল ১:
    ফ্রান্স VS স্পেন
    ১৫ জুলাই (বুধবার)
    ভারতীয় সময় রাত ১২:৩০
    ডালাস স্টেডিয়াম, আরলিংটন (Dallas Stadium, Arlington)

 

  • সেমিফাইনাল ২:
    ইংল্যান্ড VS আর্জেন্টিনা
    ১৬ জুলাই (বৃহস্পতিবার)
    ভারতীয় সময় রাত ১২:৩০
    আটলান্টা স্টেডিয়াম (Atlanta Stadium)

 

  • তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ:
    ১৯ জুলাই
    ভারতীয় সময় রাত ২:৩০
    মায়ামি স্টেডিয়াম (Miami Stadium)

 

  • বিশ্বকাপ ফাইনাল (Final):
    ২০ জুলাই
    ভারতীয় সময় রাত ১২:৩০
    নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম (New York–New Jersey Stadium)
Continue Reading
Advertisement ads