রাজনীতির মঞ্চের পর এবার সুরের মঞ্চে দিলীপ ঘোষ! ঝালমুড়ি নিয়ে গান গেয়ে ভাইরাল মন্ত্রীর নতুন অবতার
Connect with us

বিনোদন

রাজনীতির মঞ্চের পর এবার সুরের মঞ্চে দিলীপ ঘোষ! ঝালমুড়ি নিয়ে গান গেয়ে ভাইরাল মন্ত্রীর নতুন অবতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দানে তীব্র বক্তব্যের জন্য পরিচিত দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় নজর কাড়লেন। বিরোধীদের আক্রমণ নয়, এবার তাঁর কণ্ঠে শোনা গেল ঝালমুড়ি (Jhalmuri) নিয়ে তৈরি একটি মজার গান। রেকর্ডিং স্টুডিওতে গান গাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ (Morning Walk) শেষ করে চিনার পার্কের একটি রেকর্ডিং স্টুডিওতে পৌঁছন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে শিল্পী লোকেশ গিরি ও রিমাশ্রীর লেখা এবং সুর করা ঝালমুড়ি বিষয়ক গানে কণ্ঠ দেন তিনি। গানের কথায় রয়েছে— ‘আম আচারে টক মিলবে’, ‘চামচে নাড়ানাড়ি’, ‘জিভে জল আনে ঝালমুড়ি’-র মতো মজাদার লাইন। বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ্যে আসার পর তা দ্রুত ভাইরাল (Viral) হয়ে যায়।

বাংলায় ঝালমুড়ি গত কয়েক মাসে শুধু জনপ্রিয় খাবার নয়, রাজনৈতিক আলোচনারও অংশ হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি এবং তাঁর মন্তব্যের পর এই খাবারটি বিশেষ চর্চায় আসে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও ঝালমুড়ির উপস্থিতি দেখা যায়। সেই জনপ্রিয় ঝালমুড়িকে কেন্দ্র করেই এবার গান তৈরি হয়েছে। আর সেই গানে কণ্ঠ দিয়ে দিলীপ ঘোষের নতুন রূপ সামনে এল। রাজনৈতিক ব্যস্ততার বাইরে তাঁর এই সংগীতপ্রেম নিয়ে অনুরাগীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

এর আগে বাইক চালানো থেকে শুরু করে প্রকৃতির মাঝে সময় কাটানো— বিভিন্ন কারণে খবরের শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। এবার তাঁর পরিচিত রাজনৈতিক ভাবমূর্তির বাইরে গায়ক হিসেবে আত্মপ্রকাশ নিয়েই চলছে আলোচনা। কবে সম্পূর্ণ গানটি প্রকাশ্যে আসবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads