Connect with us

উত্তর দিনাজপুর

ইসলামপুরের প্রাক্তন বিজেপি নেতা চন্দন শেঠ প্রয়াত, শোকজ্ঞাপন সাংসদ কার্তিক চন্দ্র পালের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইসলামপুরের স্বনামধন্য ব্যবসায়ী (Businessman) তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জ্যোতির্ময় (Jyotirmoy) শেঠ প্রয়াত হলেন। সকলের কাছে তিনি চন্দন শেঠ (Chandan Sheth) নামেই অধিক পরিচিত ছিলেন। ইসলামপুর শহর মন্ডলের প্রাক্তন সভাপতি (President) ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ (Ill) থাকার পর শনিবার শিলিগুড়ির একটি নার্সিংহোমে (Nursing Home) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় নেতা। রবিবার তার প্রতি শেষ শ্রদ্ধা (Tribute) জানাতে উপস্থিত হন রায়গঞ্জের সাংসদ (MP) কার্তিক চন্দ্র পাল (Kartik Chandra Pal)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি (Vice-President) সুরজিৎ সেন (Surajit Sen) সহ আরও বহু দলীয় নেতা-কর্মী (Party Workers)।

চন্দন শেঠের আকস্মিক প্রয়াণে (Demise) গভীর শোক প্রকাশ করে সাংসদ কার্তিকচন্দ্র পাল জানান, দলের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি (Irreparable Loss)।

Advertisement
ads
Continue Reading
Advertisement