সোমবার সকালে সোনার দামে রেকর্ড পতন! ট্রাম্পের এক ঘোষণায় টালমাটাল আন্তর্জাতিক অর্থনীতি
Connect with us

দেশের খবর

সোমবার সকালে সোনার দামে রেকর্ড পতন! ট্রাম্পের এক ঘোষণায় টালমাটাল আন্তর্জাতিক অর্থনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইসলামাবাদে ইরানের সঙ্গে সমঝোতা বৈঠক (Peace Talks) কোনো ইতিবাচক ফল ছাড়াই ভেস্তে যাওয়ার পর, এবার আরও কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকেই হরমুজ প্রণালীর (Strait of Hormuz) নিয়ন্ত্রণ ও অবরোধ (Blockade) শুরু করবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের এই একটি ঘোষণাতেই আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা (Volatility) তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঘাটতির (Fuel Supply Crisis) আশঙ্কা তৈরি হতেই বিশ্ববাজারে সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা (Investors) অনিশ্চয়তার মুখে পড়ে সোনা বিক্রি করে নিরাপদ সম্পদ (Safe-haven) হিসেবে ডলারের (US Dollar) প্রতি বেশি ঝুঁকছেন। এর ফলে সোমবার বিশ্ববাজারে সোনার দাম এক ধাক্কায় ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৫০ ডলারের নিচে নেমে এসেছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে চলা ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের আবহে সোনার দাম এ পর্যন্ত ১১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

ভারতীয় বাজারেও এর প্রভাব পড়েছে মারাত্মক। রবিবার ১২ এপ্রিল, ভারতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ১৫,২৮৩ টাকা এবং ২২ ক্যারেটের দাম ছিল ১৪,০০৯ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ১০ গ্রাম সোনার দাম বর্তমানে ১ লক্ষ ৫২ হাজার ৬৯০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে।

Advertisement
ads

অন্যদিকে, ভারতীয় শেয়ার বাজারেও (Stock Market) আজ বড় ধস নেমেছে। সোমবার বাজার খোলার সাথে সাথেই সেনসেক্স (Sensex) ১,৫৬৯.৮০ পয়েন্ট বা ২.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫,৯৮০.৪৫-এ। পাশাপাশি নিফটিও (Nifty) প্রায় ১.৯৩ শতাংশ বা ৪৬৩.৭০ পয়েন্ট পড়ে ২৩,৫৮৬.৯০-এর ঘরে নেমেছে। বাজার বিশেষজ্ঞদের (Market Experts) মতে, হরমুজ প্রণালী বিশ্বের প্রধান তেল পরিবহন পথ হওয়ার কারণে এই অবরোধের ফলে সোনা, তেল ও শেয়ার বাজার দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে পড়তে পারে।

Continue Reading
Advertisement