কোহলি ধ্যান-জ্ঞান! ওর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি মায়ের
Connect with us

খেলার খবর

কোহলি ধ্যান-জ্ঞান! ওর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি মায়ের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ছোটবেলা থেকে বিরাট কোহলি ধ্যান-জ্ঞান। তাই শনিবারের ম্যাচে গুরুদেবকে দেখে নিজের আবেগ সামলে রাখতে পারলেন না মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরা ঋতুপর্ণ। তবে, ভরা ম্যাচে এভাবে নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে পড়া বিষয়টি ভালোভাবে নেয়নি নিরাপত্তা রক্ষীরা।

শনিবার RCB-KKR -এর ম্যাচ খেলা চলাকালীন মাঠে কোহলিকে দেখে ছুটে চলে যান মাঠের ভেতরে। ভিরাটের কাছে পৌঁছতেই, সেখানে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। তারপর কোহলি তাকে জড়িয়ে ধরে। কিন্তু, সেই ফ্যান বয় এখন জেলে। কেন না, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে। ফলে বেজায় আইনি জটিলতায় পড়েছে নাবালক। যদিও আদালতে গিয়েও নিজের মনের কথাই বলেছে ঋতুপর্ণ। স্পষ্ট জানিয়েছে, বিরাটের জন্য সব করতে পারি।

আরও পড়ুন – মালদহে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর

আরও জানান, বাড়ি থেকে মাকে বলেই বেরিয়েছিলাম। যে গুরুদেবের দেখা পেলেই পায়ে হাত দেব, জড়িয়ে ধরব’। আর শনিবার ইডেনে সেই সুযোগ পেতেই স্বপ্নপূরণও হল তার। তবে এরপরের ঘটনাবলী খুব সম্ভবত সে স্বপ্নেও কল্পনা করেনি। স্বপ্নপূরণ করতে গিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়লো সে।

Advertisement
ads

যদিও এপ্রসঙ্গে ওই নাবালকের মা জানিয়েছেন, ছোট থেকেই খেলা অন্ত প্রাণ ছেলের। বিরাট কোহলি ছিল অন্ধ ভক্ত ছেলের। তাই হয়তো আবেগের বয়সে বাড়াবাড়ি করে ফেলেছে। বিরাট কোহলিকে দেখে সামলে রাখতে পারেনি আবেগ। সবে উচ্চমাধ্যমিক দিয়েছে। এখনও ১৮ বছর বয়স হয়নি। এই একই কথা বলছেন গ্রামবাসীরাও। আমার ছেলে অর্থাৎ ঋতুপর্ণর কোনও অপরাধমূলক বা অসৎ উদ্দেশ্য নিয়ে যায়নি। পুলিশ ও বিরাট কোহলির কাছে তাকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

আরও পড়ুন – প্রাকৃতিক বাধা কাটিয়ে সাফল্যের সাথে সম্পন্ন হল রায়গঞ্জের মেগা ম্যারাথন