RCB-KKR এর ম্যাচের টিকিট বিক্রি ব্ল্যাকে! গ্রেফতার ৩
Connect with us

খেলার খবর

RCB-KKR এর ম্যাচের টিকিট বিক্রি ব্ল্যাকে! গ্রেফতার ৩

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ ২২শে মার্চ। শুরু হতে চলেছে আইপিএল ২০২৫- এর ১৮ তম মরশুম। এবারের আইপিএল ম্যাচ-এর উৎসাহ ও উদ্দীপনা একেবারে তুঙ্গে ক্রিকেট মহলে। কারণ, একেই তো হাড্ডাহাড্ডি লড়াই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর মধ্যে। আজ কিং খানের টিমের সঙ্গে ময়দানে নামবে কিং কোহলি।

এর সঙ্গে সঙ্গে একই টিকিটে ইডেন ময়দানে দেখতে পাওয়া যাবে শ্রেয়া ঘোষালের গান, দিশা পাটানির নাচ। তাই উন্মাদনা প্রবল। এর মধ্যে টিকিটের যা হারা পড়বে তা বলা একেবারে বাহুল্য। এবারে আইপিএল-ম্যাচ এর টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে দেদার! বিরাট কোহলির জন্যই আইপিএলে কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা থাকে। টিকিটের চাহিদাও থাকে বিপুল। তারই সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা?

আরও পড়ুন – “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবারের ম্যাচের আগের রাতে টিকিট ব্ল্যাকের অভিযোগে তিন জনকে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ, কম দামের টিকিট অনেক বেশি দামে বিক্রি করছিলেন ওই দুষ্কৃতীরা। একসঙ্গে অনেক টিকিট কিনে নিজেদের কাছে জমিয়ে রেখেছেন অভিযুক্তরা। তারপর সেই টিকিট তারা ইচ্ছামতো দামে বিক্রি করছে বলে অভিযোগ। গিরিশ পার্ক থানা এবং নিউ মার্কেট থানায় ধীরাজ মালি নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পীযূষ মহেন্দ্র, কমল হোসেন এবং শাহাবাজ খান। অভিযুক্তদের আটকের পর, তাদের কাছ থেকে শনিবারের ম্যাচের একগুচ্ছ টিকিট, নগদ টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।ব্ল্যাক টিকিট নিয়ে আরও একটি অভিযোগ দায়ের হয়েছিল নিউ মার্কেট থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা করা হয়েছে অভিযুক্ত যুবক শাহবাজকে। ধৃতের কাছ থেকে শনিবারের ম্যাচের ছটি টিকিট উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন – “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর