আইপিএলের আগে ধোনির নতুন রূপ—রণবীরের ছন্দে ‘থালা’ মুগ্ধ করলেন সবাইকে
Connect with us

খেলার খবর

আইপিএলের আগে ধোনির নতুন রূপ—রণবীরের ছন্দে ‘থালা’ মুগ্ধ করলেন সবাইকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি—মাহি, ক্যাপ্টেন কুল কিংবা থালা—নানান নামে পরিচিত এই কিংবদন্তি ক্রিকেটার এবার হাজির একেবারে ভিন্ন অবতারে! এবার কি ধোনি নিজের ভিতরের ‘অ্যানিম্যাল’ সত্তা জাগিয়ে তুললেন? সম্প্রতি, একটি সাইকেল সংস্থার বিজ্ঞাপনে তিনি রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির রণবিজয় সিং চরিত্রের রূপ ধারণ করেছেন।

বিজ্ঞাপনে ধোনিকে দেখা গেছে মাথায় লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, চারপাশে কালো পোশাকে ঘেরা বডিগার্ডদের সঙ্গে হেঁটে যেতে। হঠাৎই তিনি রাস্তা পার হচ্ছেন, হাতে সাইকেল। ঠিক তখনই ক্যামেরার পেছন থেকে পরিচালক বলে ওঠেন, “কাট!” এবং সেই পরিচালক আর কেউ নন, খোদ ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

আরও পড়ুনঃউত্তরপ্রদেশে চাঞ্চল্য: ৩০ ছাত্রীর যৌন হেনস্থায় অভিযুক্ত অধ্যাপক পলাতক

শট শেষে উচ্ছ্বসিত ভাঙ্গা যখন সিটিও মারলেন, তখন ধোনির মুখে শোনা গেল সেই জনপ্রিয় সংলাপ, “শুনাই দে রাহা হ্যায়, বেহরা নেহি হুঁ ম্যায়” (অর্থাৎ, “আমি বধির নই, শুনতে পাচ্ছি”)। মুহূর্তেই মুগ্ধ ভক্তরা।

Advertisement
ads

যদিও বড় চুলে অভ্যস্ত নন বর্তমান ধোনি, তবুও চরিত্রে প্রবেশ করতে তাঁর কোনো অসুবিধা হয়নি। এমন নতুন লুক দেখে আইপিএলের আগে ভক্তরা আরও উচ্ছ্বসিত। কারণ ২৩ মার্চ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ। আর ৪৩ বছর বয়সেও ধোনি যে ‘সুপারহিট’, তা নিয়ে কারও সন্দেহ রুন।