উত্তর দিনাজপুর
হাতুড়ে চিকিৎসক কাণ্ডে হেমতাবাদ থানা ঘেরাও বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ডিজিটাল ডেস্কঃ হেমতাবাদে (Hemtabad) হাতুড়ে চিকিৎসক (Quack Doctor) কাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। নাবালিকা (Minor Girl) নির্যাতনের প্রতিবাদে রবিবার দুপুরে হেমতাবাদ থানার (Police Station) সামনে থানা ঘেরাও করে বিক্ষোভে নামেন বিজেপি (BJP) কর্মী ও সমর্থকেরা।
থানা ঘেরাও ঘিরে পুরো এলাকা পরিণত হয় উত্তপ্ত অগ্নিগর্ভ (Tense Situation) অঞ্চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার চারপাশে কড়া নিরাপত্তা (Tight Security) ব্যবস্থা নেওয়া হয়। হেমতাবাদ থানার আইসি (IC) সুজিত লামা (Sujit Lama)-র নেতৃত্বে মোতায়েন করা হয় র্যাফ (RAF), কমব্যাট ফোর্স (Combat Force) ও বিশাল পুলিশবাহিনী (Police Force)। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি (Scuffle) শুরু হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানান স্থানীয়রা।
ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন হেমতাবাদের বাঙালবাড়ি (Bangalbari) এলাকার লক্ষীডাঙা (Lakhidanga) গ্রামের এক হাতুড়ে চিকিৎসক হালিমুদ্দিন আলী (Halimuddin Ali)-এর বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ ওঠে।
ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণধোলাই (Mob Beating) দেয় এবং তার দোকান (Shop) ভাঙচুর (Vandalized) করে। পরে পুলিশ অভিযুক্ত হালিমুদ্দিনকে গ্রেপ্তার (Arrested) করে। এই ঘটনার প্রতিবাদেই সোমবার হেমতাবাদ থানায় ডেপুটেশন (Deputation) ও বিক্ষোভে অংশ নেয় বিজেপির হেমতাবাদ মণ্ডল কমিটির (Mandal Committee) কর্মী ও সমর্থকেরা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ — প্রশাসন নাবালিকা নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্যদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে, আইন অনুযায়ী সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।