বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা আর্জেন্টিনা ফুটবলে! অর্থপাচারের অভিযোগে তদন্তে এফবিআই
Connect with us

খেলার খবর

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা আর্জেন্টিনা ফুটবলে! অর্থপাচারের অভিযোগে তদন্তে এফবিআই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের (World Cup) আবহেই বড় চাপে আর্জেন্টিনা (Argentina)। দেশটির ফুটবল ফেডারেশন (Argentina Football Association-AFA)-এর বিরুদ্ধে অর্থপাচার (Money Laundering) এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওন (La Nacion)-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সভাপতি ক্লদিও তাপিয়া (Claudio Tapia)-র নেতৃত্বে এএফএ (AFA) কীভাবে মার্কিন আর্থিক ব্যবস্থার (Financial System) মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলারের লেনদেন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তের মূল কেন্দ্রে রয়েছে ফ্লোরিডাভিত্তিক (Florida-based) সংস্থা ট্যুরপ্রোডএন্টার এলএলসি (TourprodEnter LLC), যা বিদেশে এএফএ-র বাণিজ্যিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করে। অভিযোগ, ২০২৫ সালের শেষ দিক থেকে চলতি বছরের শুরু পর্যন্ত সংস্থাটি সিটি ব্যাংক (City Bank), জেপি মরগ্যান (JP Morgan), পিএনসি ব্যাংক (PNC Bank), সিনোভাস (Synovus) এবং ব্যাংক অফ আমেরিকা (Bank of America)-সহ একাধিক মার্কিন ব্যাংকের মাধ্যমে বিপুল অঙ্কের ডলার লেনদেন করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্যুরপ্রোডএন্টার এএফএ-র কাছ থেকে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এর মধ্যে প্রায় ৫৭ মিলিয়ন ডলার বিভিন্ন সংস্থা ও সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে এই অর্থ কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। সেই কারণেই সম্ভাব্য অর্থপাচার, ব্যাংক জালিয়াতি (Bank Fraud) এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ (US Department of Justice)।

উল্লেখ্য, ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (Javier Milei) তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ফলে মাঠে বিশ্বকাপের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও বড় আইনি ও প্রশাসনিক চাপে পড়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। যদিও এএফএ-র আইনজীবীরা দাবি করেছেন, তদন্ত শুরু হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তবুও এই ঘটনায় আন্তর্জাতিক ফুটবল মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads