কলকাতা
BJP vs TMC! ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টার ঘিরে তুঙ্গে ধর্ম রাজনীতি!
নিউজ ডেস্ক: দোর গোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন হতে বাকি নেই আর এক বছরও। তাঁর আগেই বিজেপি-টিএমসির পোস্টার ঘিরে তুঙ্গে ধর্ম রাজনীতি! মঙ্গলবার সকাল বেলা কলকাতার শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী ও সিটি সেন্টারের মতো জনবহুল জায়গায় হলুদের ওপর কালো ও লাল হরফে লেখা কিছু ব্যানার টাঙানো হয়েছিল।
সেই ব্যানার গুলি যে নজরে পড়েনি সাধারণের এমন মানুষ মেলা মুশকিল। ব্যানারের কোনওটায় লেখা, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিংকে ফাইন খাই’। প্রতিটি ব্যানারের সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেল।
২৬-এ নির্বাচনের অভিমুখ ঠিক করতে রাস্তায় কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধীপক্ষ গেরুয়া শিবির। গতবার তৃণমূল স্লোগান দিয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়। ২৬-এ নির্বাচনের আগে এবার বিজেপির তরফে একাধিক পোস্টারে দেখা গেল, ‘হিন্দু হিন্দু ভাই। ২৬শে এবার বিজেপি চাই’। এবার তাঁর পাল্টা ব্যানার টাঙ্গালো ঘাসফুল শিবির।
আরও পড়ুন- আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী! পার্থর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ তাঁরই জামাই
কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়েই পড়েছে এই ধরনের ব্যানার। এবার ব্যানার রাজনীতিতেও বিজেপির সঙ্গে সম্মুখসমরে নামল শাসক দল তৃণমূল কংগ্রেসও। বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ বাক্যবন্ধনী ধার করেই আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির।
তৃণমূলও কোথাও লিখেছে,’হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই’। আবার কোথাও লেখা-‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু, তেলের দামে লোটা চাই?’ কোথাও লেখা-‘হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’
বলে রাখা ভালো, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি ও তৃণমূল।মনে করা হচ্ছে, ২৬-এ বিধানসভা নির্বাচনের আগে যা হিন্দু ভোট একজোট করার চেষ্টা ।
আরও পড়ুন-চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ! অভিযোগের তীরে তৃণমূল নেতা
