শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ান হল চাকরিহারাদের প্রতিনিধি, তালিকা প্রকাশ
Connect with us

কলকাতা

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ান হল চাকরিহারাদের প্রতিনিধি, তালিকা প্রকাশ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ বেলার দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করবেন চাকরিহারাদের কয়েকজন। আগে ঠিক করা হয়েছিল আটজন প্রতিনিধি যাবেন দেখা করতে। কিন্তু, এবার তালিকা বেড়ে করা হল ১৩। আটের বদলে বাড়ানো হল প্রতিনিধির সংখ্যা।

আট নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি থাকবেন। জানান হল তালিকা। শেখ অব্দি পাওয়া খবরের তালিকা অনুযায়ী, ৮জন প্রতিনিধির বদলে সংখ্যাটা বেড়ে গিয়ে দাঁড়াল ১৩ জন।রাতভর ঝড়বৃষ্টির মধ্যেও, এসএসসি ভবনের সামনে ঠাঁই মেরে বসে রয়েছেন কর্মহীন শিক্ষকরা।

এদিন শুক্রবারও যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ,অধিকার মঞ্চের সদস্যেরা SSC ভবন অভিযানের ডাক দিয়েছেন। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন তিন জন চাকরিহারা শিক্ষক। গতকাল থেকে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর বা এসএসসি দপ্তরের সামনে অনশন শুরু করেছেন তিন জন যোগ্য চাকরিহারা শিক্ষক!

আজ সল্টলেকের করুণাময়ী থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর বা এসএসসি ভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন অনশনকারী চাকরিহারারা । যেখানে তাদের অনশন চলছে, সেখানে গিয়েই মিছিল শেষ হবে। গতকালই চাকরিহারারা জানিয়েছিলেন, যে সর্বস্তরের মানুষ তাদের এই মিছিলে পা মেলাতে পারে, শুধু রাজনৈতিক দলগুলি বাদে। এছাড়া চাকরিহারাদের একাংশ আজ বিকাশভবনে যাবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে।

Advertisement
ads

আরও পড়ুন – ঝড়ের মধ্যেও অনশনে অনড়! ব্রাত্যর সঙ্গে বৈঠকে চাকরিহারারা

এদিন শুক্রবার বেলার দিকে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী। আটের বদলে ১৩ জন প্রতিনিধি দেখা করতে পারবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। আরসিটিভি সংবাদের কাছে এসে পৌঁছলো ১৩ জন প্রতিনিধির নাম। তালিকায় রয়েছেন।

আজহারউদ্দিন
স্বপন বিশ্বাস
হুমায়ুন ফিরোজ মণ্ডল
সুজয় সরদার
সেলিনা আখতার
প্রলয় কুমার জামাদার
তাপস সাঁতরা
মেহবুব মণ্ডল
দিথীশ মণ্ডল
মৃন্ময় মণ্ডল
চিন্ময় মণ্ডল
আবদুল্লা মণ্ডল
সঙ্গীতা সাহা

এদিন শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরাও।

Advertisement
ads

আরও পড়ুন – যোগ্য তালিকা প্রকাশের দাবি! অনশনে যোগ আরও ২ শিক্ষকের