ডন ৩ বিতর্কে বলিউডে ‘ব্যান’ রণবীর সিং! ‘নিষেধাজ্ঞা’র মাঝেই মন্দিরে মানসিক শান্তির খোজে নায়ক
Connect with us

বিনোদন

ডন ৩ বিতর্কে বলিউডে ‘ব্যান’ রণবীর সিং! ‘নিষেধাজ্ঞা’র মাঝেই মন্দিরে মানসিক শান্তির খোজে নায়ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউডের প্রথম সারির ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) কেরিয়ারের গ্রাফ এখন চরম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ‘ডন ৩’ সিনেমাটিকে কেন্দ্র করে তৈরি হওয়া এক জটিল বিতর্কের জেরে সোমবার সন্ধ্যায় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE) কর্তৃক বলিউডে কার্যত ‘নিষিদ্ধ’ বা ব্যান (Banned) করা হয়েছে অভিনেতাকে। এই আকস্মিক নিষেধাজ্ঞার ফলে তাঁর আগামী ছবি ‘প্রলয়’-এর ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। এই চরম সংকটের মাঝেই আচমকা ভগবানের দ্বারস্থ হতে দেখা গেল রণবীরকে।

মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের এড়িয়ে মুখে মাস্ক পরে উধাও হওয়ার পর সোজা মাইসুরুর বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) হু হু করে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি মন্দিরে মাটিতে বসে পুরোহিতের সাথে প্রার্থনা করছেন। বলিউড থেকে নিষিদ্ধ হওয়ার ঠিক পরেই রণবীরের এই মন্দির দর্শন ঘিরে অনেকেই ভাবছেন, কেরিয়ারের চরম দুঃসময়ে মানসিক শান্তি ও মুক্তির খোঁজে ভগবানের দুয়ারে ছুটেছেন অভিনেতা।

তবে এই মন্দির দর্শনের আসল কারণটি কিন্তু বলিউডের সাম্প্রতিক নিষেধাজ্ঞার সাথে যুক্ত নয়। এর নেপথ্যে রয়েছে ২০২৫ সালের ‘আইএফএফআই’ (IFFI) অনুষ্ঠানের এক পুরোনো বিতর্ক। সেখানে ব্লকবাস্টার কন্নড় সিনেমা ‘কান্তারা’র একটি মিমিক্রি বা অনুকরণ (Mimicry) করতে গিয়ে মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত করেছিলেন রণবীর। এই নিয়ে কর্ণাটক উচ্চ আদালতে একটি এফআইআর (FIR) দায়ের হয়। আদালত পরে মামলাটি খারিজ করলেও রায় ঘোষণার চার সপ্তাহের মধ্যে তাঁকে মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দির পরিদর্শনের নির্দেশ দিয়েছিল। আদালতের সেই নির্দেশ মেনেই মূলত সেখানে গিয়ে নিজের শাপমোচন করলেন অভিনেতা। তবে একদিকে যেমন তিনি পুরোনো ‘কান্তারা’ বিতর্ক থেকে আইনি নিস্তার পেলেন, তেমনই বলিউডে নিষিদ্ধ হওয়ার পর জীবনে আচমকা আছড়ে পড়া নতুন ঝড় থেকে মুক্তির জন্য প্রার্থনা করার একটা বড় সুযোগও পেয়ে গেলেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement