বৈভবের ব্যাটে কি ‘এআই চিপ’? পাকিস্তানি বিশেষজ্ঞের আজব দাবিতে ক্রিকেট বিশ্বে তোলপাড়
Connect with us

খেলার খবর

বৈভবের ব্যাটে কি ‘এআই চিপ’? পাকিস্তানি বিশেষজ্ঞের আজব দাবিতে ক্রিকেট বিশ্বে তোলপাড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাঠের পারফরম্যান্স (Performance) যখন ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তখন সমালোচকদের কাছেও যেন কোনো যুক্তি থাকে না। চলতি আইপিএলে (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে বিহারের ১৫ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং দেখে ঠিক এমনটাই হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে নজরকাড়া সেঞ্চুরি (Century) হাঁকানোর পর পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞ নওমান নিয়াজ দাবি করেছেন—বৈভবের ব্যাটে নির্ঘাৎ ‘এআই চিপ’ (AI Chip) লাগানো আছে, তাই তাঁকে অবিলম্বে ল্যাবরেটরিতে (Laboratory) পাঠানো হোক!

Advertisement
ads

আসলে ‘স্ম্যাশহিট’ নামের একটি শো-তে নওমান নিয়াজ নিন্দার ছলে বৈভবের ভূয়সী প্রশংসাই করেছেন। তাঁর মতে, মাত্র ১৫ বছর বয়সে একজন ব্যাটারের পক্ষে এত শারীরিক শক্তি (Physical Strength) অর্জন করা অবিশ্বাস্য। নিয়াজ টিপ্পনী কেটে বলেন, “ওয়াডা (WADA) যেভাবে ডোপ টেস্ট করে, সেভাবে ওকে ল্যাবে পাঠানো উচিত। ওর ব্যাটে নিশ্চয়ই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিপ রয়েছে, নয়তো বাস্তবে এমন খেলা সম্ভব নয়!” তবে তিনি স্বীকার করেছেন যে, বৈভবের আসল শক্তি তাঁর কব্জির ব্যবহার (Wristwork) এবং ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে শট মারার ক্ষমতা।

এবারের মরসুমে এটি বৈভবের দ্বিতীয় শতরান। ৮ ম্যাচে ৩৫৭ রান করে তিনি বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বিরাট কোহলি, শুভমান গিল বা কেএল রাহুলের মতো মহাতারকারাও (Superstars) আপাতত তাঁর পেছনে। ক্রিকেট মহলের মতে, ব্যাটে কোনো চিপ নয়, বরং বৈভবের অবিশ্বাস্য টাইমিং (Timing) এবং ঠান্ডা মাথার আক্রমণাত্মক ব্যাটিংই তাঁকে সাফল্যের শিখরে নিয়ে যাচ্ছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলেও তাঁর অভিষেকের (Debut) সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

Advertisement
ads