করব, করেও হল না তালিকা প্রকাশ! আজও অবস্থান চাকরিহারাদের
Connect with us

কলকাতা

করব, করেও হল না তালিকা প্রকাশ! আজও অবস্থান চাকরিহারাদের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সোমবার থেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারারা। স্কুল দফতর কমিশনের তরফে বলা হয়েছিল যে সোমবার সন্ধ্যা বেলায় প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের তালিকা। কিন্তু, শেষমেশ হয়নি সেটা। তাই কাল থেকেই এসএসসি ভবনের সামনে ঠাঁই মেরে বসে রয়েছেন চাকরিহারারা। সারারাত দু’চোখের পাতা এক করতে পারেননি।

গতলাক মাঝ রাতে স্কুল সার্ভিস কমিশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, SSC সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগের তরফে জানানো হয়েছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে দেওয়া হবে। তবে কোনো যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের ব্যাপারে মন্তব্য করা হয়নি।

সোমবার দুপুর থেকেই চাতক পাখির মতো আশায় ছিলেন আন্দোলনরত চাকরিহারারা। SSC দফতর জানিয়েছিল, সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের। কিন্তু, আদতে সেটা হলনা। তাই সারারাত ধরেই ভবনের বাইরে রাতভর অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকেরা।

সোমবার পেরিয়ে সকাল হয়েছে তবুও নিজেদের দাবিতে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এমত অবস্থায় বঞ্চিত যোগ্যরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্য-অযোগ্য বাছাই করা হচ্ছে , ততক্ষন
পর্যন্ত আচার্য সদনের সামনে ধরনা-বিক্ষোভ জারি রাখবেন তারা।

Advertisement
ads

আরও পড়ুন – আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ! SSC ভবনের সামনে অবস্থান

সোমবারের পর মঙ্গলবার সকালেও SSC ভবন তথা স্কুল সার্ভিস দফতর ঘেরাও করে রেখেছেন তারা। জানা যাচ্ছে, কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন। এক আন্দোলনকারী জানিয়েছেন, আমরা কেউ ঘুমোই নি সারারাত ধরে। দু’চোখের পাতা এক করিনি কেউ। এসএসসি চেয়ারম্যান যেন বেরিয়ে আসতে না পারেন তার জন্য পাহারা দিচ্ছিলাম।

এদিন মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ। এদিকে চাকরিহারা শিক্ষকদের মঞ্চে হাজির হয়েছিলেন আরজি কর আন্দোলনের জুনিয়র ডাক্তাররা। তারাও শিক্ষকদের এই নৈতিক আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন – চাকরি বাতিল মামলায় গতি, ২৮ এপ্রিল শুনানির দিন ঘোষণা হাই কোর্টের

Advertisement
ads