ডিমের আঘাত থেকে বাঁচতে মাথায় হেলমেট! সোনারপুরে ঢুকতেই বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

ডিমের আঘাত থেকে বাঁচতে মাথায় হেলমেট! সোনারপুরে ঢুকতেই বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট-পরবর্তী হিংসায় (Post-poll violence) আক্রান্ত ও মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে নজিরবিহীন ও প্রবল বিক্ষোভের (Protest) মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কামালগাজির কাছে পৌঁছাতেই প্রথমে তাঁকে মহিলারা কালো পতাকা (Black flag) দেখান। এরপর সোনারপুরে প্রবেশ করতেই পরিস্থিতি চরম আকার ধারণ করে।

তৃণমূল সাংসদকে লক্ষ্য করে মুহুর্মুহু ‘চোর’ স্লোগান (Slogan) দেওয়া হয় এবং চারপাশ থেকে জুতো, ঢিল ও ডিম ছোড়া শুরু হয়। ডিমের আঘাতে অভিষেকের পোশাক অপরিষ্কার হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি গাড়ি থেকে নেমে নিরাপত্তার স্বার্থে একটি মোটরসাইকেলে (Motorcycle) চড়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরে। ডিম ও জুতো থেকে বাঁচাতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তড়িঘড়ি তাঁর মাথায় হেলমেট (Helmet) পরিয়ে দেন। এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের হাতাহাতিতে অভিষেকের সাদা জামা ছিঁড়ে যায় এবং তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও (Video) ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে।

পুলিশ কোনোমতে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় এবং চরম বাধা অতিক্রম করেই তিনি শেষ পর্যন্ত দলীয় কর্মীর বাড়ি পৌঁছান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, নতুন সরকারের এক মাসও কাটেনি, এর মধ্যেই এই অবস্থা এবং পুলিশকে বারবার বলা সত্ত্বেও এই ধরণের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement