এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ! রায়গঞ্জে জোরকদমে শুরু সিএএ আবেদনপত্র পূরণ
Connect with us

ভাইরাল খবর

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ! রায়গঞ্জে জোরকদমে শুরু সিএএ আবেদনপত্র পূরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা (Voter List) থেকে বহু মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে রায়গঞ্জে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে রায়গঞ্জে জোরকদমে শুরু হয়েছে সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে আবেদনপত্র পূরণের কাজ। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের (All India Matua Mahasangha) উত্তরবঙ্গের আহ্বায়ক তথা অধ্যাপক ডঃ বাবুলাল বালার বাসভবনে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে উদ্বাস্তু মানুষজন। সম্পূর্ণ নিঃশুল্কভাবে (Free of Cost) সেখানে এই ফর্ম ফিলাপের পরিষেবা দেওয়া হচ্ছে।

ডঃ বাবুলাল বালা জানান, এ বছরের এসআইআর প্রক্রিয়ার কারণে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে আচমকা বাদ পড়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হলেন ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ (Bangladesh) থেকে আসা উদ্বাস্তু পরিবারভুক্ত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০১৯ (Citizenship Amendment Act-2019) বা সিএএ অনুযায়ী এই ফর্ম পূরণ করতে হবে। এই ফর্ম জমা দেওয়ার পর যে ফাইল নম্বর (File Number) দেওয়া হবে, তার ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পেতে পারবেন।

তিনি আরও জানান, বিগত প্রায় এক বছর ধরে এই ফর্ম ফিলাপের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ও তাঁর সহযোগীরা। উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) সহ বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এই পরিষেবা নিতে রায়গঞ্জে আসছেন। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের আগ্রহ ও ভিড় আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। নাগরিকত্ব সংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তার (Uncertainty) মধ্যে এই উদ্যোগ তাঁদের কিছুটা হলেও স্বস্তির আলো দেখাচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement