মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ! গ্রেফতার হেমতাবাদের প্রাক্তন তৃণমূল যুব নেতা রনি
Connect with us

উত্তর দিনাজপুর

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ! গ্রেফতার হেমতাবাদের প্রাক্তন তৃণমূল যুব নেতা রনি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাথায় আগ্নেয়াস্ত্র (Firearm) ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ও এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেফতার (Arrested) হলেন হেমতাবাদের প্রাক্তন তৃণমূল জেলা যুব নেতা রনি চৌধুরী। সোমবার রাতে উত্তর দিনাজপুরের বাহারাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার সকালে অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে (District Court) পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ হেমতাবাদ থানায় মুজাম্মেল হক নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ (Written complaint) দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, রনি চৌধুরী গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয়। সেখানে তাঁকে নির্মমভাবে মারধর (Assault) করার পাশাপাশি তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি (Death threat) দেওয়া হয়।

এই অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে হেমতাবাদ থানার পুলিশ। এরপর সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাহারাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত (Accused) প্রাক্তন তৃণমূল যুব নেতাকে ধরে ফেলা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ (Arms Act) ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু (Case registered) করেছে পুলিশ। এই ঘটনার পেছনে পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Advertisement
ads
Continue Reading
Advertisement