ভাইরাল খবর
নিজেকে ‘বিজেপি নেতা’ পরিচয় দিয়ে হুমকি! এবার পুলিশের খাঁচায় প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস
ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) পর রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসা প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে (Khokan Das) উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে আটক করল বর্ধমান জেলা পুলিশ। সূত্রের খবর, দীনদয়াল উপাধ্যায় জংশন (Deen Dayal Upadhyay Junction) এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে ট্রানজিট রিমান্ডে (Transit Remand) বর্ধমানে নিয়ে আসা হচ্ছে এবং সোমবার আদালতে (Court) পেশ করা হতে পারে।
স্থানীয় সূত্রে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এলাকায় হুমকি, তোলাবাজি (Extortion) এবং রাজনৈতিক হিংসায় (Political Violence) মদতের মতো একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে সেই সময় কোনও বড় পুলিশি পদক্ষেপ হয়নি বলেই দাবি এলাকার একাংশের।
নির্বাচনে পরাজয়ের পর খোকন দাসকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। একটি ভাইরাল অডিও (Viral Audio)-তে তাঁকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় বলতে শোনা যায়, “আমি এখন বিজেপি নেতা।” অভিযোগ, মন্দির সংস্কারের বকেয়া টাকা চাইতে গেলে ওই মন্তব্যের পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছিল। যদিও খোকন দাস সেই অডিওকে ভুয়ো বলে দাবি করেছিলেন।
এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করে। অভিযোগের জেরে তিনি এলাকা ছেড়ে চলে যান বলে জানা যায়। তদন্তে নেমে ট্রেনের গতিবিধি (Train Tracking) অনুসরণ করে উত্তরপ্রদেশে তাঁর অবস্থান চিহ্নিত করে পুলিশ। শনিবার রাতে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা (Case) রুজু হতে পারে। পুরো ঘটনার তদন্ত চলছে।


