রাজনীতি
সিআইডি-র নোটিস পেয়েই চ্যালেঞ্জ অভিষেকের! সোমবারই ভবানী ভবনে হাজিরার নির্দেশ
ডিজিটাল ডেস্কঃ বিধানসভার সই জালিয়াতি মামলার (Signature Forgery Case) তদন্তে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস (Notice) ধরাল সিআইডি (CID)। আগামী সোমবার, ১ জুন বেলা ১২টায় তাঁকে ভবানী ভবনে (Bhabani Bhawan) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে এই নোটিস দেওয়াকে কেন্দ্র করে ভবানীপুর ও কালীঘাটে রীতিমতো হাইভোল্টেজ ড্রামা (High-voltage drama) তৈরি হয়।
প্রথমে ৬ সদস্যের একটি সিআইডি টিম হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ যায়। কিন্তু সেখানে অভিষেক বা তাঁর পরিবারের (Family) কেউ ছিলেন না। সেই সময় অভিষেক বেলেঘাটায় ভোট-পরবর্তী হিংসায় নিহত এক কর্মীর পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। পরে অভিষেক সাংবাদিকদের মাধ্যমে সিআইডি-কে বার্তা (Message) দেন যে, তিনি শান্তিনিকেতনে থাকেন না, দেখা করতে হলে কালীঘাটের বাড়িতে আসতে হবে। এরপরই গোয়েন্দারা কালীঘাটে পৌঁছান এবং অভিষেক নিজে নিচে নেমে নোটিসটি গ্রহণ বা রিসিভ (Receive) করেন।
নোটিস হাতে নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রীয় এজেন্সি ও বর্তমান শাসক দলকে তীব্র আক্রমণ (Attack) শানান ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, “আইনজীবীর সাথে কথা বলে তদন্তে সবরকম সহযোগিতা (Cooperation) করব। কিন্তু মনে রাখতে হবে, ইডি-সিবিআইয়ের সামনেও আমি মাথা নত করিনি, সিআইডি কোন ছাড়! এদের ১০ পুরুষ এলেও আমাকে দমাতে পারবে না। ক্ষমতা থাকলে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার (Arrest) করুক।” এই সই-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের বাড়িতেও গিয়েছে সিআইডি। পাশাপাশি কলকাতা পুরসভার (KMC) বেআইনি নির্মাণের নোটিসের বিরুদ্ধেও তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন।


