দুর্ঘটনা
রায়গঞ্জ মেডিকেল কলেজে সাতসকালেই বড় দুর্ঘটনা! ৪ তলা থেকে পড়ে মৃ/ত্যু হল চিকিৎসাধীন এক রোগীর
ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College and Hospital) সাতসকালে ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। হাসপাতাল ভবনের চারতলা থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হল চিকিৎসাধীন এক রোগীর। এই মর্মান্তিক ঘটনার (Tragic Incident) জেরে শনিবার সকালে হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। হাসপাতাল সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি গত দুদিন ধরে হাসপাতালের শল্য বিভাগে (Surgery Department) চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাঁ চোখে ক্ষতের ওপরে ব্যান্ডেজ বাঁধা ছিল। জানা গিয়েছে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন (Mentally Unstable) ছিলেন এবং প্রায়শই নিজের বেড থেকে নেমে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতেন।
এদিন সকালে চারতলার একটি জানালার ভাঙা পাল্লা গলে তিনি আচমকাই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই (Spot) তাঁর মৃত্যু হয়। বিষয়টি নজরে আসতেই হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা (Security Guards) ছুটে আসেন এবং তাঁর মৃতদেহ উদ্ধার করেন। তবে হাসপাতালের জানালার পাল্লা ভাঙা থাকা এবং রোগীর ওপর নজরদারির ক্ষেত্রে নিরাপত্তার কোনও গাফিলতি (Security Lapse) ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের এমএসভিপি (MSVP) ডঃ প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত (Investigation) শুরু করেছে।


