অল্পের জন্য ফের সেঞ্চুরি মিস! কোয়ালিফায়ারে বৈভবের কান্নায় মন ভাঙল দেশবাসীর
Connect with us

খেলার খবর

অল্পের জন্য ফের সেঞ্চুরি মিস! কোয়ালিফায়ারে বৈভবের কান্নায় মন ভাঙল দেশবাসীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু IPL 2026-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে (Qualifier 2) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৭ উইকেটের হারের সঙ্গে শেষ হয়ে গেল তাঁর স্বপ্নের আইপিএল অভিযান।

ম্যাচে বৈভব ৪৭ বলে দুর্দান্ত ৯৬ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও ৭টি ছক্কা। এলিমিনেটরে ৯৭ রানের পর আবারও সেঞ্চুরির (Century) খুব কাছে গিয়ে থামতে হয় তাঁকে। দলকে ২০০ রানের বড় স্কোরে পৌঁছে দিলেও শেষ পর্যন্ত শুভমন গিলের শতরানের সামনে হার মানতে হয় রাজস্থানকে।

ম্যাচ শেষে আবেগ সামলাতে পারেননি বৈভব। ডাগআউটে (Dugout) বসে ক্যাপ দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই দৃশ্য আবেগপ্রবণ করে তোলে ক্রিকেটপ্রেমীদের। ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিনের চোখেও জল দেখা যায়। গুজরাটের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও তাঁকে সান্ত্বনা দেন।

 

চলতি মরশুমে বৈভব ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন ৪৮.৫০ গড়ে এবং ২৩৭ স্ট্রাইক রেটে (Strike Rate)। তাঁর ব্যাট থেকে এসেছে ৭২টি ছক্কা, যা এক মরশুমে সর্বাধিক। পাশাপাশি দ্রুততম ১,০০০ IPL রান পূরণের রেকর্ডও গড়েছেন তিনি। ট্রফি না জিতলেও বৈভবের এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকে নতুন আশার আলো দেখাল।

Advertisement
ads
Continue Reading
Advertisement