অনুষ্ঠান মঞ্চে অসুস্থ সৌগত রায়! আইসিইউতে ভর্তি, বসান হল পেসমেকার
Connect with us

কলকাতা

অনুষ্ঠান মঞ্চে অসুস্থ সৌগত রায়! আইসিইউতে ভর্তি, বসান হল পেসমেকার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: অনুষ্ঠান চলাকালিন হঠাৎই অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠ হয়ে পড়েলন দমদমের সংসদ সৌগত রায়। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানের মঞ্চে। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রথতলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। আইসিইউতে ভর্তি সৌগত রায়! জানা গেছে, তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে সৌগতবাবুর বুকে পেসমেকার বসানো হয়েছে। ১ দিন কেটে গেলেও, এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

এদিকে সৌগত রায়ের অসুস্থতার খবর পেয়ে রাতের বেলায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ অন্যান্য নেতা-নেত্রীরা।

আরও পড়ুন- বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Advertisement
ads

উল্লেখ্য, গতকাল বুধবার ছিল অক্ষয় তৃতীয়া। তাই অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বুধবার কামারহাটির আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের সংসদ সৌগত রায়। অনুষ্ঠানে পৌঁছেই গাড়ি থেকে নামার পরই তিনি অসুস্থ বোধ করেন। এরপরই আচমকা অচতৈন্য হয়ে পড়েন।

মুহূর্তের মধ্যে তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চিকিৎসকের পরামর্শে এদিনই অস্ত্রোপচার করে বুকে পেসমেকার বসানো হয়েছে সৌগত বাবুর। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-ট্রেন দুর্ঘটনায় মৃত্যু দম্পতির, মালদার পরিবারে শোকের ছায়া

Advertisement
ads