কলকাতা
স্কুল আছে শিক্ষক নেই, পরীক্ষা আছে ফলাফল নেই, দিলীপের নিশানায় ব্রাত্য
নিউজ ডেস্ক: বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ( Bratya basu ) নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ( Dilip ghosh )। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata benerjee ) ভেকু হয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Bratya basu ) । বিজেপি নেতা দিলীপ ঘোষের ( Dilip ghosh )মতে,পশ্চিমবঙ্গে স্কুল আছে ঠিকই কিন্তু কোনও শিক্ষক নেই! পরীক্ষা হচ্ছে ঠিকই কিন্তু কোনও ফলাফল নেই। প্রায় ১৫ বছর ধরে গড্ডালিকা প্রবাহে চলে গেছে রাজ্য। ধ্বংসের পথে যাচ্ছে বাংলা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata benerjee ) ভেকু হয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Bratya basu )। বাংলায় শিক্ষকদের যোগ্য-অযোগ্য বাছাইয়ে রাজ্যের কোনও সদিচ্ছাই নেই। এমনই মন্তব্য করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ( Dilip ghosh ) । সোমবার সকাল থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা।
এখনও তারা নিজের হকের চাকরি ফেরানোর অবস্থান থেকে সরেননি। প্রকাশ্যে আচার্য সদনের ( Acharya sadan ) সামনে খোলা আকাশের নীচে ঠাঁই মেরে বসে রয়েছেন তারা। নেই কোনও পানীয় জল, এমনকি কোনও শৌচাগারের ব্যবস্থাও করেনি প্রশাসন।
সোমবার দুপুর থেকেই চাতক পাখির মতো আশায় ছিলেন আন্দোলনরত চাকরিহারারা ( SSC: jobless teacher ) । SSC দফতর জানিয়েছিল, সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের। কিন্তু, আদতে সেটা হলনা। তাই সারারাত ধরেই ভবনের বাইরে রাতভর অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকেরা।
আরও পড়ুন – করব, করেও হল না তালিকা প্রকাশ! আজও অবস্থান চাকরিহারাদের
সোমবার পেরিয়ে সকাল হয়েছে তবুও নিজেদের দাবিতে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ( SSC: jobless teacher ) । এমত অবস্থায় বঞ্চিত যোগ্যরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্য-অযোগ্য বাছাই করা হচ্ছে , ততক্ষন পর্যন্ত আচার্য সদনের ( Acharya sadan ) সামনে ধরনা-বিক্ষোভ জারি রাখবেন তারা।
সোমবারের পর মঙ্গলবার সকালেও SSC ভবন তথা স্কুল সার্ভিস দফতর ঘেরাও করে রেখেছেন তারা। জানা যাচ্ছে, কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন।
আরও পড়ুন – আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ! SSC ভবনের সামনে অবস্থান
