তারেক রহমানকে মোদীর ঈদের শুভেচ্ছা! ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা
Connect with us

দেশের খবর

তারেক রহমানকে মোদীর ঈদের শুভেচ্ছা! ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পবিত্র ঈদ-উল-আজহা (Eid-ul-Azha) উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশন (High Commission) মোদীর পাঠানো এই বার্তা প্রকাশ করে।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ইদ-উল-আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের (Cultural Heritage) গুরুত্বপূর্ণ অংশ। দেশের লাখো মুসলিম ধর্মাবলম্বী মানুষ আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করেন। তিনি উল্লেখ করেন, এই উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চেতনা বহন করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব (Inclusive World) গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে মোদী বলেন, দুই দেশের বন্ধন ইতিহাস, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি জানান, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত।

চিঠিতে মোদী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি (Progress) ও সমৃদ্ধি (Prosperity) কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
ads
Continue Reading
Advertisement