Connect with us

উত্তর দিনাজপুর

অবশেষে জমি অধিগ্রহণ শুরু, কার্তিক পাল ও সুকান্ত মজুমদারের তৎপরতায় এগোচ্ছে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের বহুদিনের দাবি এবার বাস্তবায়নের পথে। কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর (Kaliyaganj–Buniadpur) রেলপথ প্রকল্পের কাজ এগিয়ে নিতে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার জন্য ই-টেন্ডার আহ্বান করেছে প্রশাসন। আগামী ২২শে আগস্ট পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট দৈর্ঘ্য ৩৩.১ কিলোমিটার, যার মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের (Kaliyaganj Block) অংশ পড়ছে প্রায় ১১ কিলোমিটার। ইতিমধ্যেই ধনকইল ও বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার জমির মালিকদের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় প্রশাসন। সূত্রের খবর, এই ই-টেন্ডারে কেবলমাত্র পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন সংস্থাগুলিকেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিন্তু নানা জটিলতা এবং প্রশাসনিক জটের কারণে কাজ থমকে যায়। তবে বর্তমানে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল (Kartik Chandra Pal) এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-এর সক্রিয় উদ্যোগে ফের গতি পাচ্ছে প্রকল্পটি।

Advertisement
ads

স্থানীয়দের আশা, রেলপথ চালু হলে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার বাতাবরণ তৈরি হয়েছে।

Continue Reading
Advertisement