কলকাতা
হনুমান জয়ন্তীর কর্মসূচিতে ‘না’, মামলা দায়ের, হাইকোর্টের দ্বারস্থ হিন্দু সেবা দল
নিউজ ডেস্ক: কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তী পালনে অনুমতি দিল না হাইকোর্ট! আগামীকাল অর্থাৎ শনিবার ১২ই এপ্রিল হনুমান জয়ন্তী। তাই হনুমান জয়ন্তী উপলক্ষে ওইদিন ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেড রোডে বসে হনুমান চালিশা পাঠ করতে চায় হিন্দু সেবা দল।
কমপক্ষে প্রায় ৩ হাজার মানুষের ওই কর্মসূচিতে অংশ নেওয়া কথা আছে। সেনার তরফে কর্মসূচির অনুমতি দেওয়া হয় হিন্দু সেবা দলকে। যদিও হনুমান জয়ন্তী উপলক্ষে পুলিশি অনুমতি পাওয়া যায়নি। সে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল।
আরও পড়ুন – যোগ্য তালিকা প্রকাশের দাবি! অনশনে যোগ আরও ২ শিক্ষকের
এদিন শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল মামলার শুনানি। বিচারপতি ঘোষ হিন্দু সেবা দলকে হনুমান জয়ন্তীর কর্মসূচির অনুমতি দেয়নি। বিচারপতি জানিয়েছেন, এ বিষয়ে হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে। রাজ্যকে এই কর্মসূচি উপলক্ষে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। তারপর তার ২ সপ্তাহের মধ্যে উত্তর দেবেন মামলাকারীরা।
আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হন হিন্দু সেবা দল। হনুমান জয়ন্তী করার বিষয়ে মামলা দায়ের করার অনুমতিও হিন্দু সেবা দল। আজ এই মামলার শুনানির সম্ভাবনা।
বলে রাখা ভালো, এর আগে শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হনুমান জয়ন্তী পালনের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তবে হনুমান জয়ন্তী পালন করা হলেও, বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন – SSC দুর্নীতিতে চারজনের যোগ! ওএমআর শিটের তথ্য নষ্ট, অযোগ্য প্রার্থীদের নিয়োগ
