দায়িত্ব নেওয়ার ৭ দিনেই খতম নতুন হামাস সেনাপ্রধান! ফের গাজায় ইজরায়েলের সার্জিক্যাল স্ট্রাইক
Connect with us

বিশ্বের খবর

দায়িত্ব নেওয়ার ৭ দিনেই খতম নতুন হামাস সেনাপ্রধান! ফের গাজায় ইজরায়েলের সার্জিক্যাল স্ট্রাইক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গাজার (Gaza) মাটিতে ফের বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) চালাল ইজরায়েল (Israel)। ইজরায়েলি বায়ুসেনার (Airstrike) গোপন অভিযানে নিহত হল হামাসের (Hamas) নতুন সেনাপ্রধান মহম্মদ ওদেহ (Mohammed Odeh)। মাত্র সাতদিন আগেই হামাসের সামরিক শাখার দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বুধবার এই অভিযানের কথা প্রকাশ্যে আনেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজ। ইজরায়েলের দাবি, পশ্চিম গাজার রিমাল (Rimal) এলাকায় একটি বহুতল ভবন লক্ষ্য করে নিখুঁত বিমান হামলা চালানো হয়। সেই হামলায় ভবনের উপরের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং মৃত্যু হয় অন্তত তিনজনের। নিহতদের মধ্যে ছিলেন হামাসের নয়া সেনাপ্রধান মহম্মদ ওদেহ।

গত ১৫ মে ইজরায়েলের হামলায় নিহত হন হামাসের পূর্বতন সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাদ। তাঁর মৃত্যুর তিনদিন পরই সেনাপ্রধানের দায়িত্ব পান ওদেহ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিনের মধ্যেই তাঁকেও খতম করল ইজরায়েলি বাহিনী।

Advertisement
ads

জানা গিয়েছে, হামাসের আল-কাসাম ব্রিগেডের (Al-Qassam Brigades) দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন ওদেহ। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে ইজরায়েলের দাবি সামনে এলেও এখনও পর্যন্ত হামাসের তরফে ওদেহর মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Continue Reading
Advertisement