'রিভিউ পিটিশনে বাধা হবেন আপনারা', চাকরিহারাদের অন্যুরোধ ব্রাত্যর
Connect with us

কলকাতা

‘রিভিউ পিটিশনে বাধা হবেন আপনারা’, চাকরিহারাদের অন্যুরোধ ব্রাত্যর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গতকাল যোগ্য-অযোগ্যদের যে তালিকা বেরনোর কথা ছিল তা এখনই বের হবে না বলে আজ স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Education minister bratya basu ) । মঙ্গলবার সাংবাদিক না বৈঠকে এমনই বলেছেন। তিনি জনিয়েছেন, আমরা আমাদের কাজ করছি। সেটা করতে দেওয়া হোক,আপনারা সেটা করতে দিন। শিক্ষকদের ( jobless teacher ) ধৈর্য ধরতে হবে। আপনাদের অনুরোধ করব, আপনারাও আপনাদের কাজ করুন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ( Education minister bratya basu ) কথায়, আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন তাতে আপনারাই রিভিউ পিটিশনে ( Review petition ) বাধা হয়ে দাঁড়াতে পারেন। আর সেটার জন্য দায়ী থাকবেন আপনারাই। আইনি পরামর্শ মেনেই সব কাজ করা হচ্ছে। শীর্ষ আদালত এমন কোনও নির্দেশ দেয়নি এখনও। তাই কোনও তালিকা প্রকাশ করা হলে তা আদালত অবমাননা হতে পারে। তাই এখনই কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না। তাই এমন কোনও কাজ করতে বাধ্য করবেন না আপনারা’, চাকরিহারাদের ধৈর্য রাখতে বললেন শিক্ষামন্ত্রী ( bratya basu )

শিক্ষামন্ত্রী ( bratya basu ) আরও বললেন, সুপ্রিম কোর্টের ( Supreme court ) রায় মোতাবেক ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত স্কুলে যান আপনারা। আপনাদেরবেতন নিয়ে সংশ্লিষ্ট দফতর কাজ করে যাচ্ছে। উপযুক্ত চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন, কোনও পক্ষই যাতে আদালত অবমাননা না করে সেটা খেয়াল রাখতে হবে।

আমরা আমাদের কাজ করছি। এমন কোনও কাজ করবেন না যাতে আপনাদেরই সমস্যা বাড়ে।এদিকে সোমবার দুপুর থেকে চাতক পাখির মতো আশায় ছিলেন আন্দোলনরত চাকরিহারারা। SSC দফতর জানিয়েছিল, সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ তালিকা প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের।

Advertisement
ads

আরও পড়ুন – কলম ধরলেন শুভেন্দু! SSC কর্তাদের নিয়ে লিখলেন পদ্য

কিন্তু, আদতে সেটা হলনা। তাই সারারাত ধরেই ভবনের বাইরে রাতভর অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকেরা ( jobless teacher )। সোমবার পেরিয়ে সকাল হয়েছে তবুও নিজেদের দাবিতে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ( jobless teacher ) । এমত অবস্থায় বঞ্চিত যোগ্যরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্য-অযোগ্য বাছাই করা হচ্ছে , ততক্ষন পর্যন্ত আচার্য সদনের সামনে ধরনা-বিক্ষোভ জারি রাখবেন তারা।

বিক্ষোভরত চাকরিহারারা মধ্যশিক্ষা পর্ষদের অফিস, এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন। গতকাল বিকেলের পর থেকে ভিতর থেকে কাউকেই বেরতে দেওয়া হয়নি। আসলে আন্দোলনরত চাকরিহারাদের কাছে খবর এসেছিল যে, তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত সকলে বৈধ, বাকিরা হল অবৈধ! সেই ইস্যুতেই বিক্ষোভের সুর আরও ঝাঁঝালো হয় । কিন্তু এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ( bratya basu ) স্পষ্ট করেন, এমন কোনও কথা তারা বলেননি। তবে কীভাবে এই তথ্য বাইরে এল, তা তারা জানেন না।

আরও পড়ুন – স্কুল আছে শিক্ষক নেই, পরীক্ষা আছে ফলাফল নেই, দিলীপের নিশানায় ব্রাত্য

Advertisement
ads