ঝড়ের মধ্যেও অনশনে অনড়! ব্রাত্যর সঙ্গে বৈঠকে চাকরিহারারা
Connect with us

কলকাতা

ঝড়ের মধ্যেও অনশনে অনড়! ব্রাত্যর সঙ্গে বৈঠকে চাকরিহারারা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাতভর হ্রবৃষ্টির মধ্যেও, এসএসসি ভবনের সামনে ঠাঁই মেরে বসে রয়েছেন কর্মহীন শিক্ষকরা। এদিন শুক্রবারও যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ,অধিকার মঞ্চের সদস্যেরা SSC ভবন অভিযানের ডাক দিয়েছেন। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন তিন জন চাকরিহারা শিক্ষক।

গতকাল থেকে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর বা এসএসসি দপ্তরের সামনে অনশন শুরু করেছেন তিন জন যোগ্য চাকরিহারা শিক্ষক! গতকাল রাতে ঝড়বৃষ্টির মধ্যেও সেখানেই ঠায় হয়ে বসে রইলেন প্রতাপ রানা, সুমন বিশ্বাস এবং পঙ্কজ রায়। রাতে অনশনকারীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন শুক্রবার তিন জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গেছে। শুক্রবারও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আজ সল্টলেকের করুণাময়ী থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর বা এসএসসি ভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন অনশনকারী চাকরিহারারা ।

যেখানে তাদের অনশন চলছে, সেখানে গিয়েই মিছিল শেষ হবে। গতকালই চাকরিহারারা জানিয়েছিলেন, যে সর্বস্তরের মানুষ তাদের এই মিছিলে পা মেলাতে পারে, শুধু রাজনৈতিক দলগুলি বাদে। এছাড়া চাকরিহারাদের একাংশ আজ বিকাশভবনে যাবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে। এদিন শুক্রবার বেলার দিকে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

Advertisement
ads

আরও পড়ুন – একদিকে চাকরি, অন্যদিকে ওয়াকফ আইনের বিরোধিতা! প্রতিবাদে নাজেহাল কলকাতাবাসী

এখনও পর্যন্ত ঠিক হয়েছে আজ বৈঠকে চাকরিহারাদের আট জন প্রতিনিধি বিকাশভবনে বৈঠকে যাবেন বলে। বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরা। এদিকে অনশনরত চাকরিহারারা জানিয়ে দিয়েছেন, আজকের বৈঠক যদি ফলপ্রসূ না হয় তবে তারা আগামী দিনে আন্দোলন আরও জোরদার করবেন। এমনকি বলা হয়েছে এসএসসি ভবনের সামনে অবস্থানেও বসতে পারেন চাকরিহারাদের কেউ কেউ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। এর ফলে চরম দুর্দশার মধ্যে পড়েছেন তারা। দাবি জানিয়েছেন, যোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হোক। ২০১৬-এর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বেড়েই চলেছে। এসএসসি ভবনের সামনে যোগ্য চাকরিহারাদের ধরনা-অনশন চলছে। গতকালও দেখা গিয়েছিল প্রতিবাদ-মিছিলের জেরে ব্যস্ত কলকাতায় যানজট তৈরী হয়েছে। যার ফলে বিপাকে পড়েছিলেন আমজনতার।আজও যানজট তৈরির আশঙ্কা করা যাচ্ছে।

আরও পড়ুন – SSC ভবনের সামনে অনশন! জোড়া মামলা দায়ের চাকরিহারাদের বিরুদ্ধে

Advertisement
ads