Connect with us

দক্ষিণ দিনাজপুর

হাসপাতালে ভুল ইঞ্জেকশন? অসুস্থ ৮-১০ জন প্রসূতি, তদন্তে স্বাস্থ্য আধিকারিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে আতঙ্ক। মেদিনীপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল (Balurghat Super Speciality Hospital)। অভিযোগ, একটি ভুল ইঞ্জেকশন (Wrong Injection) দেওয়া হয়েছিল রাতে, আর তার পরেই অসুস্থ হয়ে পড়েন একে একে অন্তত ৮ থেকে ১০ জন প্রসূতি। রোগীদের মধ্যে দেখা দেয় কাঁপুনি, শ্বাসকষ্টের মতো গুরুতর উপসর্গ। শুক্রবার গভীর রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে।

রোগীদের পরিবারের দাবি, প্রসূতিরা মোটামুটি সুস্থই ছিলেন, কিন্তু ওই নির্দিষ্ট ইঞ্জেকশন দেওয়ার পরই এক এক করে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। কেউ অস্বস্তিতে ছটফট করেন, কেউ বা জ্ঞান হারিয়ে ফেলেন। ওই রাতেই উত্তেজিত হয়ে ওঠেন পরিজনেরা। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন তাঁরা।

আরও পড়ুনঃ পহেলগাঁও হামলায় TRF দায়ী, আমেরিকার জঙ্গি তকমা নিয়ে অস্বস্তিতে ইসলামাবাদ

রাতেই দ্রুত হাসপাতাল পৌঁছন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস (Dr. Sudip Das)। তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। ভোর পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন তিনি। জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যতক্ষণ না সব রোগী সুস্থ হচ্ছেন, ততক্ষণ আমি হাসপাতাল ছাড়ছি না।”

Advertisement
ads

এই ঘটনায় দু’জন প্রসূতিকে স্থানান্তরিত করা হয় সিসিইউ-তে। বাকি রোগীদেরও রাখা হয় বিশেষ পর্যবেক্ষণে। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস (IC Sumanta Biswas) পৌঁছন বিশাল পুলিশ বাহিনী নিয়ে।

এখনও স্পষ্ট নয়, ঠিক কী ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং তাতে কোনও ত্রুটি ছিল কিনা। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে একই রকম অভিযোগ উঠেছিল মেদিনীপুর মেডিক্যালে। এবার বালুরঘাটে একই ছবি। প্রশ্ন উঠছে, “Repeated negligence or systemic failure?” এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ নেয়

Continue Reading
Advertisement
Developer