ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত! হাসপাতালে চলছে জীবনযুদ্ধ
Connect with us

দুর্ঘটনা

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত! হাসপাতালে চলছে জীবনযুদ্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ায় নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোকের ছায়া। গুরুতর আহত হয়েছেন বাংলার জনপ্রিয় পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। বুধবার দুপুরে বহুতলের ছাদ (Terrace) থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক (Critical)।

পুলিশ সূত্রে খবর, ছয়তলার ছাদ থেকে পড়ে যাওয়ার পর বহুতলের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পরিচালককে। ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখা (Homicide Wing)। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন অনীক দত্ত। এরপর ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’ এবং ‘অপরাজিত’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দেন তিনি। বর্তমানে ‘অপরাজিত ২’ নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। ঘটনার পর হাসপাতালে পৌঁছেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা জিতু কমল। পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত রয়েছেন। গোটা ঘটনায় উদ্বেগে টলিপাড়া।

Advertisement
ads
Continue Reading
Advertisement