কলকাতা
২ দিনের ঘেরাওয়ের পর আজ ‘মুক্ত’ এসএসসি চেয়ারম্যান
নিউজ ডেস্ক: দু’দিন পর মুক্ত এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সোমবার থেকে চারিহারাদের বিক্ষোভে বন্দি ছিলেন এসএসসি চেয়ারম্যান। এদিন বুধবার সকালে ঘেরাও মুক্ত হলেন তিনি। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর গত সোমবার যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির।
তাই সকাল থেকেই এসএসসি ভবনের সামনে ধর্ণা বিক্ষোভ জারি রেখেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। কিন্তু, সোমবার কোনও তালিকা প্রকাশ করা হয়নি। সোমবার মাঝ রাতে স্কুল সার্ভিস কমিশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, ২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগের তরফে জানানো হয়েছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে দেওয়া হবে। তবে কোনো যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের ব্যাপারে মন্তব্য করা হয়নি।
তাই কার্যত নিজের অফিসেই বন্দি করে রাখা হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। এদিকে এই দু’দিন ধরে এসএসসি ভবনের সামনে ধর্ণা জারি রেখেছিলেন কর্মহীন শিক্ষক-শিক্ষাকর্মীরা। আজ ২ দিনের ঘেরাওয়ের পর বুধবার সকালে মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান।
আরও পড়ুন – স্কুল আছে শিক্ষক নেই, পরীক্ষা আছে ফলাফল নেই, দিলীপের নিশানায় ব্রাত্য
এদিন বুধবার পুলিশি ঘেরাটোপে তাকে এসএসসি ভবন থেকে বের করে আনা হয়েছে। এই আবহে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট করে বলেছেন, আইনি পরামর্শ মেনে কোনও তালিকা প্রকাশ করা হবে না। শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, ২৬ হাজার জন্যের মধ্যে ১৭,২০৬ জনকে অযোগ্য তালিকার বাইরে রাখা হয়েছে।
এরপর শিক্ষামন্ত্রীর কথার ধোঁয়াশা কাটাতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন , এই ১৭,২০৬ জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে এসএসসি। শীঘ্রই সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে স্কুল শিক্ষা দফতরে। গতকাল বিকেলেই তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন – করব, করেও হল না তালিকা প্রকাশ! আজও অবস্থান চাকরিহারাদের
