কলকাতা
রামনবমীতে কড়া সতর্কতা! অশান্তি রুখতে রাজ্যে মোতায়েন প্রায় সাড়ে চার হাজার পুলিশ
নিউজ ডেস্ক: আগামীকাল রামনবমী। আসন্ন রামনবমী উপলক্ষে আগে থেকেই সতর্কতা অবলম্বন করছে রাজ্য পুলিশ। কোনো যেন অশান্তি না হয়, পরিস্থিতি ঠিক রাখার জন্য রাজ্যে মোতায়েন থাকছে প্রায় সাড়ে চার হাজার পুলিশ কর্মী। আগামীকালের রামনবমীতে কলকাতায় ৬০টি মিছিল বের হওয়ার কথা। তাই এবার একটু আগে থেকেই সতর্কতা অবলম্বন করছে পুলিশ। পরিকল্পিত অশান্তি রুখতে রাজ্যে মোতায়েন পুলিশ প্রশাসন।
রামনবমীতে যেমন কলকাতায় মিছিল বের হবে, সেরকমই কলকাতার পাশাপাশি মালদা, বারাকপুর, মূর্ষাবাদ, হাওড়া, হুগলি, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় মিছিল বের হওয়ার কথা। বস্তুত, রামনবমী উপলক্ষে বিজেপির মিছিল যেমন রয়েছে, তেমনই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মিছিলের ডাক দিয়েছে। আবার রামনবমীতে পথে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেসও।
আজ শনিবার থেকেই শহরের বিভিন্ন জায়গায় পুলিশের ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত তাঁরা ওই দায়িত্বে থাকবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীকে আক্রমণ! হিন্দুত্বের তাস ফেললেন শুভেন্দু অধিকারী
পুলিশ সূত্রে খবর, শহরের বুকে পুরনো এবং সবচেয়ে বড় মিছিলে যুগ্ম পুলিশ অধিকর্তা, ডিসি ও পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে। তাছাড়াও দায়িত্বে থাকবেন এসি, জয়েন্ট সিপি, ওসি, ডিসি-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। যে যে রাস্তায় মিছিল বের হবে, সেখানে পুলিশ পিকেটিং বসানো থাকবে। সিসিটিভি, ড্রোন এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে আবার রামনবমীর মিছিলে কলকাতা শহরের রাজপথে অস্ত্র হাতে হাঁটলে পুলিশ প্রসাধন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, ওই দিন তাদের কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। কাশীপুর, এন্টালি, হেস্টিংস-সহ যে কটি জায়গায় বড় মিছিল হয়, সেখানে পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। এর সঙ্গে থাকছে বাইকে টহলদারির ব্যবস্থাও। মিছিলের সঙ্গে সঙ্গে থাকবেন পুলিশকর্মীরাও। জানা যাচ্ছে, কোনো ধরণের অশান্তি রুখতে এই পদক্ষেপ।
আরও পড়ুন – রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত
