ভাইরাল খবর
নির্বাচনের এক মাস পর ফের রাজপথে মমতা! ২ জুন রানি রাসমণিতে মেগা ধরনাা
ডিজিটাল ডেস্কঃ নির্বাচনে পরাজয়ের (Defeat) প্রায় এক মাস পর ফের রাজপথে ফিরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসার (Post-poll violence) প্রতিবাদে এবং আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে আগামী ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে একদিনের অবস্থান ধরনায় (Sit-in demonstration) বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, ওই দিন সকাল ১০টা থেকে এই প্রতিবাদ কর্মসূচি (Programme) শুরু হবে এবং দুপুরের দিকে ধরনা মঞ্চে যোগ দেবেন স্বয়ং মমতা।
তৃণমূলের অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের একাধিক জেলায় তাদের কর্মী-সমর্থকদের ওপর বিরোধী রাজনৈতিক শক্তির মদতে হামলা ও ঘরবাড়ি ভাঙচুর চালানো হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনের লক্ষ্যে ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি (Permission) চাওয়া হয়েছে।
অন্য দিকে, একই দিনে অর্থাৎ ২ জুন বীরভূমের নানুর সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আক্রান্ত কর্মীদের পরিবারের সাথে দেখা করে তিনি আইনি (Legal) ও আর্থিক সাহায্যের আশ্বাস দেবেন। কিছুদিন আগে আদালতে সওয়াল করতে গিয়ে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন মমতা। তবে এবার সব বিতর্ককে পাশে সরিয়ে, ‘আমি রাস্তার লোক’—নিজের এই মন্তব্যকে সত্যি প্রমাণ করতেই ফের জনআন্দোলনের (Mass movement) রূপরেখা তৈরি করছেন তৃণমূল নেত্রী।


