ফের বিজেপি নেতাকে নোটিশ! আমি থানায় যাব না, স্পষ্ট জানান অর্জুন সিং
Connect with us

কলকাতা

ফের বিজেপি নেতাকে নোটিশ! আমি থানায় যাব না, স্পষ্ট জানান অর্জুন সিং

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ফের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠাল পুলিশ। নথি-সহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জগদ্দল থানার পুলিশ। এর আগে হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে এসেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। গত মাসের শেষের দিকে অর্জুনকে তলবের জন্য ডেকে পাঠিয়েছিল পুলিশ। এরপর হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসেন তিনি। তারপর ফের অর্জুন সিংকে নথি-সহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নোটিস পাঠাল পুলিশ।

প্রসঙ্গত, ভাটপাড়ার বোমা-গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। তারপর হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়ে খানিকটা স্বস্তিতে ছিলেন বিজেপি নেতা।

কিন্তু, এর মধ্যে আবারও নথি-সহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নোটিশ জারি হয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। আবারও বড়সড় অস্বস্তিতে অর্জুন সিং।বিজেপি নেতা অর্জুন সিংয়ের কথায়, আদালত বললে, অবশ্যই রিভলভার জমা দেব। তিনি বারবার অভিযোগ জানিয়েছেন, পুলিশকে দিয়ে তৃণমূল আমাকে মারতে চেয়েছে।

আরও পড়ুন – রামনবমীতে কড়া সতর্কতা! অশান্তি রুখতে রাজ্যে মোতায়েন প্রায় সাড়ে চার হাজার পুলিশ

Advertisement
ads

এদিকে অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়েছেন দলেরই কর্মী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, অর্জুন সিংকে প্রাণে মারার চেষ্টা চলছে। ওর কোনও ক্ষতি হলে আমরা রাজ্য সরকারকে ছেড়ে কথা বলব না।সম্প্রতি ভাটপাড়ায় কিছুদিন আগেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে বমি-গুলি কাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আহত হন তৃণমূলেরই এক কর্মী।

তৃণমূল অভিযোগ করে, বিজেপি নেতাই ইচ্ছাকৃত ভাবে গুলি চালিয়ে বলে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পাল্টা বিজেপি নেতার অভিযোগ ছিল, পুলিশের সামনেই দুষ্কৃতীরা ৫ রাউন্ড গুলি চালিয়েছে। তাঁর বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। “আমাকে মারার চেষ্টা চালানো হয়েছিল। ”

আরও পড়ুন – তৃণমূল প্রধানের স্বামীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ছবির পোস্টার বাজারে!

Advertisement
ads
Continue Reading
Advertisement