বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু! প্রতিটা হিন্দুকে হাত জোর করে অনুরোধ
Connect with us

কলকাতা

বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু! প্রতিটা হিন্দুকে হাত জোর করে অনুরোধ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সদ্য ভূস্বর্গের বুকে ঘটে গিয়েছে এক ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলা ( Terrorist attack ) । জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা ২৭ টি তরতাজা প্রাণ। পহেলগাঁওয়ের ( Pahalgam attack ) আকাশে-বাতাসে এখনও যেন বুলেটের গর্জন, মৃত্যুপুরীর হিমশীতলতা আর নীরবতা।

সুইজারল্যান্ড-এর ( Switzerland ) সৌন্দর্য দেখতে গিয়ে এভাবে মৃত্যুমুখে পড়েছেন বাংলার বাসিন্দা বিতান অধিকারী। গতকাল কেঁওড়াতলা মহাশশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। আজ মৃতের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )

পহেলগাঁওয়ে জঙ্গি ( Pahalgam attack ) হামলার পর বাঙালি হিন্দু পর্যটকদের উদ্দেশ্যে হাত জোড় করে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। এদিন বৃহস্পতিবার কলকাতার বৈষ্ণবঘাটায় পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়িতে যান শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )

সেখান থেকে বেরোনোর পর কাশ্মীরে হামলা নিয়ে মুখ খোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Bjp MLA Suvendu adhikari )। সেই সময়ই এক মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি হাত জোর করে অনুরোধ করেছেন যেখানে হিন্দুর সংখ্যা বেশি আছে, সেখানে বেড়াতে যাওয়ার জন্য।

Advertisement
ads

কাশ্মীরে জঙ্গি হামলার পর বাঙালি হিন্দু পর্যটকদের কাছে এমনটাই অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়ি থেকে বেরোনোর পর কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ( Bjp MLA Suvendu adhikari )। সেই সময়ই এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- ভূস্বর্গে হামলার পর গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি! এফআইআর দায়ের

এদিন শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari ) বলেন, পহেলগাঁওতে ( Pahalgam attack ) হিন্দু নিধন হয়েছে। যারা ভারতীয় হিন্দু ছিলেন তাদেরকেই খুন করা হয়েছে। তাই তিনি বলেছেন, এবার থেকে ডেমোগ্রাফি দেখে ঘুরতে যান। তিনি অনুরোধ করে বলেছেন বাংলার সব হিন্দু পর্যটকদের, যে যেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেখানে যান, কারণ জীবনের মূল্য অনেক। তাঁর সংযোজন, যারা মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন, কলমার একটা লাইন পরে যেতে হবে।

অন্যদিকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। সাহায্য প্রসঙ্গে তিনি বলেছেন, বিতানের ডেথ সার্টিফিকেট ( Death certificate ) যত দ্রুত সম্ভবন আনা যায়, সেটা দেখব। জম্মু ও কাশ্মীর সরকার ( Jammu-kashmir government ) এবং ভারত সরকার ( India government ) আর্থিক ক্ষতিপূরণ দেন কিনা দেখব, নিশ্চয়ই সাহায্য করবে।

Advertisement
ads

আরও পড়ুন- ভারত-পাক উত্তেজনা! উধমপুরে খতম ভারতীয় সেনার এক জওয়ান