রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত
Connect with us

কলকাতা

রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আগামী ৬ এপ্রিল রামনবমী। প্রসঙ্গত, প্রতি বছরই রামনবমী উপলক্ষে বিভিন্ন সংগঠন মিছিল বের করে শহরের বিভিন্ন প্রান্তে। এবছরও তার ব্যতিক্রম নয়। রামনবমীর আগেই তোড়জোড় শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে বিজেপির পাখির চোখ রামনবমী। আসন্ন রামনবমী উপলক্ষে জায়গায় তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। কিন্তু, এবারের ছবিটা অনেকটা আলাদা। সামনেই বিধানসভা নির্বাচন। তাই ভোটের উত্তাপে খানিকটা রামনবমী নিয়ে চর্চার ঝাঁঝ বেড়ে গিয়েছে।

এবারের রামনবমী নিয়ে বহুবার সাংবাদিক সম্মেলন করেছে পুলিশ কর্তারা। অশান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া গ্রহণ করা হচ্ছে। গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে হিংসা তৈরির চেষ্টা চলছে। অশান্তি তৈরির চেষ্টা চলছে। আশঙ্কা প্রকাশ করে কয়েকদিন আগেই একথা জানিয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন – বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলা, তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা

আশঙ্কার কথা ভেবে রামনবমী উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেওয়া হচ্ছে পদক্ষেপও। মঙ্গলবার শহরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সে সব জায়গা ঘুরেও দেখেন। এর মাঝে আজ ২রা এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশ কর্মীর ছুটি বাতিল। একান্ত খুব প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না বলেই জানা যাচ্ছে।

Advertisement
ads

প্রসঙ্গত, প্রতি বছরই রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়। এবার ভোটের তাপে তপ্ত বঙ্গে যেন রাম নবমী নিয়ে চর্চার ঝাঁঁঝ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। ওই দিন বড় অংশের মানুষ রাস্তায় থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

আরও পড়ুন – ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! মৃত, ৮ NIA তদন্তের দাবি দিলীপ-সুকান্তর

Continue Reading
Advertisement